পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে অনেক ম্যাচ জিতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কালকে অবশ্য আল নাসরের জয়ে গোল করতে পারেননি। তবে যেভাবে নাটকীয় জয় পেয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে সৌদি ক্লাব সুযোগ পেয়েছে তাতে নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর সাহসটুকু জুগিয়েছেন পর্তুগিজ তারকা।
গতকাল প্লে অফের ম্যাচে আরব আমিরাতে ক্লাব শাবাব আল আহলির বিপক্ষে ৪–২ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলারর সুযোগ পেয়েছে আল নাসর। অথচ এই সুযোগ পাওয়ার কথা ছিল শাবাবের। ৮৭ মিনিট পর্যন্ত যে তারা ২–১ গোলে এগিয়ে ছিল। শেষ কয়েক মিনিট নিজেদের রক্ষণ ব্যবধানটা ধরে রাখতে পারলেই আল নাসরে বিপরীতে তারাই সুযোগটা পেত।
শেষ মুহূর্তে হারতে বসা ম্যাচেই ঘুরে দাঁড়াল আল নাসর। ৮৮ মিনিটে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার সুলতান আল ঘানাম। তাঁর সমতা ফেরানো গোলের পর উজ্জীবিত আল নাসর যোগ করা সময়ে আরও দুই গোল করে। ৯৫ মিনিটে দলকে ৩–২ লিড এনে দেন দলের হয়ে প্রথম গোল করা তালিসকা। আর শাবাবের জালে ৯৭ মিনিটে শেষ পেরেক দেন মার্সেলো ব্রজোভিচ। এতে করে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪–২ গোলের জয় পায় আল নাসর।
এর আগে ম্যাচের শুরুতেও এগিয়ে গিয়েছিল আল নাসর। ১১ মিনিটে দলকে এগিয়ে দেন জোড়া গোল করা তালিসকা। ব্রজোভিচের কর্নার থেকে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। তবে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের চ্যাম্পিয়নরা বেশি সময় ব্যবধান ধরে রাখতে পারেনি। ১৮ মিনিটে প্রতিপক্ষ শাবাব সমতায় ফেরে। সমতাসূচক গোলটি করেন মিডফিল্ডার ইয়াহিয়া আল–ঘাসানি। ১–১ সমতায় দুই দল বিরতিতে যায়।
পুরো ম্যাচে বল নিয়ন্ত্রণে নিয়ে খেলতে থাকা আল নাসর বিরতির পরপরই ধাক্কা খায়। ৪৬ মিনিটে ঘাসানি নিজের ও দলের দ্বিতীয় গোল করে শাবাবকে এগিয়ে দেন। তাঁর এই গোলেই জয়ের আশাও দেখছিল আরব আমিরাতের ক্লাবটি। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় তা আর হয়নি।
এএফসি চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে আল নাসরের সুযোগ পাওয়ার ম্যাচে গোল করতে না পারলেও দুর্দান্ত খেলেছেন রোনালদো। বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন তিনি। যদিও প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে গোলের দেখা পাননি পাঁচবারের ব্যালন ডি অরজয়ী। পেনাল্টির আবেদন করে না পেয়ে রেফারির উপর ক্ষুব্ধও ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৫ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে