
আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছে দারুণ। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের তীব্র গরমও এখন লিওনেল মেসিদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কানসাসে বৃহস্পতিবারের অনুশীলনে বিশেষ ‘কুলিং ভেস্ট’ ব্যবহার করেছে আর্জেন্টিনার ফুটবলাররা।
ফর্মুলা ওয়ানে বহুল ব্যবহৃত এই প্রযুক্তি সম্প্রতি ফুটবলেও জায়গা করে নিচ্ছে। আর্জেন্টিনার কিট সরবরাহকারী প্রতিষ্ঠান খেলোয়াড়দের জন্য বিশেষ ভেস্টের ব্যবস্থা করেছে, যা ইতোমধ্যে স্পেনও ব্যবহার করছে। ভেস্টের ভেতরে থাকা কুলিং জেল শরীরের তাপমাত্রা কমাতে সহায়তা করে। পাশাপাশি খেলোয়াড়েরা তাপ নিয়ন্ত্রণে সহায়ক বিশেষ ইনসুলেটেড বুটও ব্যবহার করেছেন।
স্পেনের ফিটনেস কোচ কার্লোস ক্রুজ এই প্রযুক্তির কার্যকারিতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘আমাদের কাছে থাকা এই ভেস্টগুলো খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা কমিয়ে আরও কার্যকরভাবে পুনরুদ্ধারে সাহায্য করে। ক্লান্তি কিছুটা বিলম্বিত করা এবং দ্রুত রিকভারি নিশ্চিত করার জন্যই আমরা এগুলো ব্যবহার করি।’
ক্রুজ আরও যোগ করেন, ‘আমরা অনুশীলনের পর পুনরুদ্ধারের জন্য এগুলো ব্যবহার করছি। তবে চাইলে ম্যাচের আগেও, বিশেষ করে ওয়ার্ম-আপ শেষ হওয়ার পর এবং খেলা শুরুর মাঝের সময়ে ব্যবহার করা যেতে পারে। এতে শরীরের তাপমাত্রা কমে, খেলোয়াড়রা আরও সতেজ অনুভব করে এবং প্রতিযোগিতার জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারে।’
ফুটবলে নতুন হলেও এই প্রযুক্তি বহু বছর ধরে ফর্মুলা ওয়ানের অংশ। বিশেষ করে সিঙ্গাপুরের মতো প্রচণ্ড গরমের সার্কিটে চালকদের জন্য এটি প্রায় অপরিহার্য। বিশ্বচ্যাম্পিয়ন নিকো রোজবার্গ একবার সিঙ্গাপুর গ্রাঁ প্রির অভিজ্ঞতাকে তুলনা করেছিলেন ‘দুই ঘণ্টা ধরে স্থির সাইকেলে বসে সাউনায় থাকার’ সঙ্গে। অস্ট্রেলিয়া ও কাতারের মতো উষ্ণ আবহাওয়ার সার্কিটেও কুলিং ভেস্টের ব্যবহার বেশ পরিচিত।
এদিকে কানসাসের অনুশীলনে আলজেরিয়ার বিপক্ষে ৪৫ মিনিট বা তার বেশি সময় খেলা ফুটবলাররা রিকভারি সেশন করেছেন। অন্যরা বল নিয়ে অনুশীলনে অংশ নেন। ফিফার নিয়ম অনুযায়ী প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। সেখানে দেখা গেছে, বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করা আর্জেন্টিনা দলে আত্মবিশ্বাস আর স্বস্তির আবহ। ২২ জুন বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে জয় পেলে শেষ রাউন্ডের ফলাফলের অপেক্ষা না করেই ‘জি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করবে মেসির দল।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) পাশে বসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে জার্সির বিশেষ কিছু প্রতীক নিয়েও আলোচনায় এসেছেন তিনি। এবারের বিশ্বকাপের একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি বিশেষ প্রতীক পরছেন মেসি।
২৪ মিনিট আগে
স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য গোলকিপিংয়ে কেপ ভার্দেকে মূল্যবান এক পয়েন্ট এনে দিয়ে বিশ্বকাপের আলোচনায় উঠে এসেছেন ভোজিনিয়া। তবে ম্যাচ শেষে এই গোলরক্ষকের আবেগঘন এক মন্তব্যও সমানভাবে নাড়া দিয়েছিল ফুটবলপ্রেমীদের। ভিসা সংক্রান্ত জটিলতায় বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যেতে পারেননি তাঁর মা। তবে সেই অপেক্ষার অবসান
১ ঘণ্টা আগে
বড় জয়ে বিশ্বকাপ শুরুর পর নিজের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের নাম নিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সেই মন্তব্যের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্পেনের সাবেক বিশ্ব এক নম্বর টেনিস তারকা।
২ ঘণ্টা আগে
লিওনেল স্কালোনির সফলতার মন্ত্রে ছুটে চলেছে আর্জেন্টিনা। দলের দুঃসময়ে ২০১৮ সালে লা আলবিসেলেস্তেদের দায়িত্ব নেন এই কোচ। শুরুতে তাঁকে দায়িত্ব দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি অনেক সাবেক খেলোয়াড় এবং বিশ্লেষকেরা। এ জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সমালোচনাও করেন অনেকে।
৩ ঘণ্টা আগে