
বড় জয়ে বিশ্বকাপ শুরুর পর নিজের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের নাম নিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সেই মন্তব্যের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্পেনের সাবেক বিশ্ব এক নম্বর টেনিস তারকা।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেন মেসি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ক্যারিয়ারের শেষদিকে এসেও এই ফর্ম ধরে রাখতে নাদালের মানসিকতা তাঁকে অনুপ্রাণিত করে। মেসি বলেন, ‘আমরা এখন রাফা নাদালের সিরিজ দেখছি এবং আমি তার সঙ্গে অনেকটাই নিজেকে মেলাতে পারি। আমি সব সময় নিজের সেরাটা দিতে চাই এবং ভালো অনুভব করতে চাই। এই দিক থেকে আমাদের খুবই মিল আছে।’
মেসির উল্লেখ করা সিরিজটি হলো নেটফ্লিক্সে প্রকাশিত রাফা ডকুমেন্টারি। এতে নাদালের ক্যারিয়ারের শেষ দিকের সময়, শারীরিক ও মানসিক প্রস্তুতি এবং তরুণ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে শীর্ষ পর্যায়ে টিকে থাকার সংগ্রাম তুলে ধরা হয়েছে। মেসির এমন মন্তব্য শুনতে খুব বেশি সময় লাগেনি নাদালের। আর্জেন্টাইন তারকার বক্তব্যের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে স্প্যানিশ কিংবদন্তি লেখেন, ‘ধন্যবাদ মেসি। বিশ্বকাপে দারুণ শুরুর জন্য অভিনন্দন।’
শুধু নাদালই নন, এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর চাচা ও দীর্ঘদিনের কোচ টনি নাদালও। রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি কী বলেছেন, আমি শুনেছি। আমি তার একজন ভক্ত। রাফায়েল যে তার জন্য অনুপ্রেরণা হতে পারে, এটা সত্যিই অবিশ্বাস্য।’
মেসির দীর্ঘস্থায়ী শ্রেষ্ঠত্বেরও প্রশংসা করেন টনি, ‘মায়ামিতে দুই বছর কাটানোর পর আমি ভেবেছিলাম, সে হয়তো আর সেরাদের কাতারে থাকবে না। কিন্তু সে আবারও প্রমাণ করেছে, তার মতো আর কেউ নেই। সে ইতিহাসের সেরা। জীবনে নিজের প্রতি খুব বেশি দাবি রাখতে হয়, আর মেসি সবসময় সেটাই করেছে। সে সবসময় নিজের সেরাটা দিতে চেয়েছে, আর এই জায়গাতেই তার সঙ্গে রাফায়েলের মিল রয়েছে।’

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) পাশে বসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে জার্সির বিশেষ কিছু প্রতীক নিয়েও আলোচনায় এসেছেন তিনি। এবারের বিশ্বকাপের একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি বিশেষ প্রতীক পরছেন মেসি।
৩১ মিনিট আগে
স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য গোলকিপিংয়ে কেপ ভার্দেকে মূল্যবান এক পয়েন্ট এনে দিয়ে বিশ্বকাপের আলোচনায় উঠে এসেছেন ভোজিনিয়া। তবে ম্যাচ শেষে এই গোলরক্ষকের আবেগঘন এক মন্তব্যও সমানভাবে নাড়া দিয়েছিল ফুটবলপ্রেমীদের। ভিসা সংক্রান্ত জটিলতায় বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যেতে পারেননি তাঁর মা। তবে সেই অপেক্ষার অবসান
১ ঘণ্টা আগে
আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছে দারুণ। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের তীব্র গরমও এখন লিওনেল মেসিদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কানসাসে বৃহস্পতিবারের অনুশীলনে বিশেষ ‘কুলিং ভেস্ট’ ব্যবহার করেছে আর্জেন্টিনার ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে
লিওনেল স্কালোনির সফলতার মন্ত্রে ছুটে চলেছে আর্জেন্টিনা। দলের দুঃসময়ে ২০১৮ সালে লা আলবিসেলেস্তেদের দায়িত্ব নেন এই কোচ। শুরুতে তাঁকে দায়িত্ব দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি অনেক সাবেক খেলোয়াড় এবং বিশ্লেষকেরা। এ জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সমালোচনাও করেন অনেকে।
৩ ঘণ্টা আগে