
সারা বিশ্বে আজ পালিত হচ্ছে ‘স্ট্রাইক ফর গাজা’। ক্রীড়াবিদেরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে পাশে দাঁড়াচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও একের পর এক পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুশফিক-মাহমুদউল্লাহদের মতো গাজাবাসীদের জন্য মন কাঁদছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ারও।
ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের আগের খেলার কয়েকটি ছবি পোস্ট করে জামাল ক্যাপশনে লিখেছেন, ‘তোমরা সব সময় আমাদের মনে ও হৃদয়ে আছো। ভালো সময়ের জন্য দোয়া করছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ‘দোয়া’ ও ভালোবাসার ‘লাভ’ ইমোজি।
গাজায় নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো শহর। বাড়িঘর, হাসপাতাল—সব জায়গাতেই প্রতি মুহূর্তে বাড়ছে লাশের সারি। ফিলিস্তিনিদের এমন অবস্থা দেখে হৃদয় পুড়ছে বিশ্ববাসীর। গত ২৪ ঘণ্টায় সেখানে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৭০০ জনে।
গাজায় একের পর এক আবাসিক ভবন ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বোমা বর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েল। স্বাস্থ্য খাতও এখন প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। চিকিৎসক, রোগী—কেউই আর নিরাপদ নন। হামলায় হতাহত হয়েছেন অনেক চিকিৎসকও। স্বেচ্ছাসেবী-সাংবাদিক অনেকে হতাহত হচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেক নিরীহ মানুষ।
মাহমুদউল্লাহ রিয়াদ গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত গাজার দালানকোঠার ছবি পোস্ট করেন। ৩৯ বছর বয়সী বাংলাদেশের ক্রিকেটার লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে রাহমানুর রহিম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করুন এবং বিজয়ী বানিয়ে দিন। আমিন। হে রব, এটা সহ্য করা যাচ্ছে না। আপনি আল-আহাদ, আপনি আস-সামাদ। হে আল্লাহ, দয়া করে রক্ষা করুন।’
আজ সকালে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করেন মুশফিকুর রহিম। ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘ওহ আল্লাহ। নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। ওহ আল্লাহ, আপনি তাদের রক্ষাকর্তা, সাহায্যকারী ও শক্তিদাতা হিসেবে কাজ করুন।’
‘স্ট্রাইক ফর গাজা’ পালিত হচ্ছে আজ বাংলাদেশেও। অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৪২ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে