বার্সেলোনার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চেয়েছিলেন জাভি হার্নান্দেজ। সেটা তো পারেননি উল্টো শিষ্যরা তাঁর ওপর আস্থা হারিয়েছেন। রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারার পর এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল ক্লাবের ড্রেসিংরুম থেকে।
ঘটনাটি যে গুঞ্জন ছিল না, সেটা পরে বোঝা যায় জাভির কথা শুনে। তিনি জানিয়েছিলেন, শিষ্যদের আস্থা ফেরাতে না পারলে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবেন। আর সেই ব্যাগ গোছানোর সময়টা গতকাল ঠিক হয়ে গেছে। নিজেদের মাঠে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারার পরই জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষেই বার্সা ছাড়ছেন তিনি।
ম্যাচ শেষে চলে যাওয়ার ঘোষণা দেন জাভি। ৪৪ বছর বয়সী কোচ বলেছেন, ‘জুনে বার্সেলোনা ছাড়ছি। আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি। এটা পরিবর্তনের সময়। বার্সার একজন সমর্থক হিসেবে মনে করি ছাড়ার এটাই সঠিক সময়। বোর্ড এবং ক্লাবের সঙ্গে আজ (গতকাল) কথা বলেছি। ৩০ জুন ক্লাব ছাড়ছি।’
২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি। শুরুটা বেশ ভালোই করেছিলেন। গত বছর দলকে লিগ শিরোপাও এনে দেন তিনি। কিন্তু এবার সময় বড্ড খারাপ যাচ্ছে তাঁর। রিয়ালের কাছে সুপার কাপ হারানোর পর কোপা দেল রে থেকেও ছিটকে গেছেন দুই দিন আগে।
আর ভিয়ারিয়ালের কাছে হেরে লা লিগার শিরোপাও ধরে রাখার মিশন থেকেও বহু দূরে পিছিয়ে আছে বার্সা। গতকালই লাস পালমাসের বিপক্ষে দুর্দান্ত কামব্যাকে ২-১ গোলের জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্টে পিছিয়ে কাতালান ক্লাব, যার অর্থ, টানা শিরোপাজয়ের আশা ছাড়তে হচ্ছে তাদের। পরিস্থিতি অনুকূলে না থাকায় মেয়াদ শেষ হওয়ার আগে নিজেও বার্সার সঙ্গে কোচ হিসেবে সম্পর্ক শেষ করলেন জাভি। ২০২৫ সাল পর্যন্ত তাঁর চুক্তি ছিল।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৯ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে