একই শহরের দুই ক্লাব এভারটন ও লিভারপুল। তাদের দ্বৈরথটি মার্সিসাইড ডার্বি হিসেবেই পরিচিত। ডার্বির অসংখ্য স্মৃতি জমা পড়ে আছে এভারটনের ঘরের মাঠ গুডিসন পার্কে। আজ শেষবারের মতো এখানে একসঙ্গে খেলতে নামবে লিভারপুল-এভারটন।
আগামী মৌসুম থেকে নতুন স্টেডিয়ামে ঠিকানা গড়বে এভারটন। ৫৩ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামটি লিভারপুলের ব্রামলি মুরে অবস্থিত।
প্রতিষ্ঠার পর থেকেই অসংখ্য স্মৃতি জমা হতে থাকে গুডিসন পার্কে। ১৮৯২ সালে স্টেডিয়ামটি নিয়ে দ্য আউট অব ডোরস পত্রিকা লিখেছিল, ‘গুডিসন পার্ক দেখুন! এটি এতটাই বিশাল যে এককভাবে পুরো দৃশ্য ধারণ করা সম্ভব নয়।’ ১৮৯৪ ও ১৯১০ সালে এফএ কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় সেখানে। পরবর্তী সময়ে এটি শত বছরের বেশি সময় ইংল্যান্ডের অন্যতম সেরা স্টেডিয়ামে রূপ নেয়।
ইংলিশ ফুটবলে এভারটনের সেরা সময় ছিল আশির দশকে। ১৯৮৪ থেকে ১৯৮৭ সালের মধ্যে দুটি লিগ শিরোপা, একটি এফএ কাপ, একটি উয়েফা কাপের শিরোপা জেতে তারা। এসব শিরোপা জয়ের পেছনে ভূমিকা রয়েছে গুডিসন পার্কের।
আগের মতো লিগে এখন আর শক্ত অবস্থায় নেই এভারটন। গত তিন মৌসুম ধরে রেলিগেশন এড়াতেই হিমশিম খেতে হয় তাদের। এই দুঃসময়েও গুডিসন পার্কে জড়ো হয়েছেন হাজারো সমর্থক।
এভারটনের একনিষ্ঠ ভক্ত পিটার ম্যাকফারলেন গুডিসন পার্ক নিয়ে বলেন, ‘এটি ইতিহাসে ভরা এক জায়গা। এই মাঠের আবহ বিশেষ এক রোমাঞ্চ এনে দেয়। আমরা সবাই গুডিসন পার্ককে মিস করব। এখানে আমার দাদা গিয়েছে, বাবা গিয়েছে। কিন্তু এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার।’
২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তে আছে। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলকে ধরাশায়ী করে গুডিসন পার্কে নিশ্চয়ই আরও একটি স্মৃতি জমা করতে চাইবে তারা।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১১ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে