সাবেক বান্ধবীর লাঞ্ছনার অভিযোগ থেকে মুক্তি পেলেন রায়ান গিগস। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রত্যাহার করে নিয়েছেন ম্যানচেস্টার ক্রাউন কোর্টের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস।
এতে করে আগামী ৩১ জুলাই গিগসকে পুনরায় বিচারের মুখোমুখি হতে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে যেতে হচ্ছে না। তাঁর বিরুদ্ধে ওঠা তিনটি অভিযোগই সত্য নয় এবং তিনি দোষী নন বলে রায় দিয়েছেন বিচারক হিলারি ম্যানলি। গত বছরের আগস্টে তাঁর চার সপ্তাহের বিচারের কপিগুলো পর্যালোচনা করে এই রায়ে পৌঁছেছেন জুরিরা। ১১ সদস্যের জুরিতে ৭ জন নারী ও ৪ জন পুরুষ ছিলেন।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে গিগসের ব্যারিস্টার ক্রিস ড কেসি বলেছেন, ‘গিগস গভীরভাবে স্বস্তি পেয়েছেন। প্রায় তিন বছর লড়াই করার পরে মামলাটি শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এবং তিনি মুক্তি পেয়েছেন। তিনি একজন নির্দোষ মানুষ হিসেবে তার জীবন এবং ক্যারিয়ার পুনর্গঠন করতে চান।’
২০২০ সালের ১ নভেম্বর সাবেক বান্ধবী কেট গ্রেভিলে ও কেটের বোন এমা গ্রেভিলকে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল গিগসের বিরুদ্ধে। সে সময় তাঁকে গ্রেপ্তারও করেছিল ম্যানচেস্টারের পুলিশ। পরে ঘটনাটি আদালত পর্যন্ত গড়ালে আগাম জামিন নেন ৪৮ বছর বয়সী মিডফিল্ডার। গত বছরের ৮ আগস্ট প্রথম শুনানিতে মুখোমুখি হয়েছিলেন ওয়েলস তারকা।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে