যেকোনো মেজর টুর্নামেন্ট মানেই এখন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্ট শেষে বীরের বেশে দেশে ফেরার পর বিমানবন্দরে আর্জেন্টিনা ফুটবল দলকে সাদরে বরণ করার দৃশ্য এখন খুবই পরিচিত। এবারের কোপা আমেরিকা জয়ের পর সুদূর যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের মতো তারকারা ফেরেননি দলের সঙ্গে।
মায়ামির হার্ড রকে গতকাল কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকালে হলেও মায়ামির স্থানীয় সময় রোববার রাতে হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচটি। ফাইনালের পর সোমবার মায়ামির স্থানীয় সময় রাতে রওনা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ১০টায় বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে পৌঁছায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় হিসেব করলে সেটা আজ সকাল ৭টা। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করতে অধীর আগ্রহে ছিলেন অসংখ্য আর্জেন্টাইন ভক্ত-সমর্থক। স্কালোনিদের বিমান যখন বিমানবন্দরে নামে, তখন আর্জেন্টিনাকে বহনকারী বিমানে দেখা গেছে, ‘আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরেছি।’
এজেইজা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে শিরোপা নিয়ে ছবি তোলেন দি মারিয়া, স্কালোনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তাপিয়া ও স্কালোনির মাঝে দাঁড়ানো দি মারিয়ার হাতেই ছিল কোপার শিরোপা। বিমানবন্দরে নামার পরপরই এএফএ তাদের সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করে।
মায়ামি ছাড়ার আগে স্কালোনিকে যে ভক্ত-সমর্থকেরা বিদায় জানাতে এসেছেন, তাঁদের জন্য নিজের স্বাক্ষরিত অসংখ্য জামা দিয়েছেন স্কালোনি। সেখানে সংবাদমাধ্যমকে আর্জেন্টাইন কোচ বলেন, ‘এভাবেই তো ম্যাচ খেলতে হয়। দিন শেষে কোনো প্রতিপক্ষই সহজ নয়। কন্ডিশন কঠিন ছিল। আমরা খেলেছি যেভাবে, আমাদের খেলতে হবে।’
ফাইনালে গোড়ালির চোটে পড়ে ৬৫ মিনিটে মাঠ ছাড়তে হয় মেসিকে। ডাগআউটে বসে অঝোরে কাঁদতে দেখা গেছে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে। মেসির উদ্ধৃতি প্রকাশ করে স্কালোনি বলেছেন, ‘উদ্যাপনের পর কোনো কথা হয়নি এ ব্যাপারে। আমি জানি কীভাবে হাঁটছিলাম। আপনারা তো ছবি দেখেছেন। খুবই জটিল ছিল।’
মেসি-মার্তিনেজই যে দেশে ফেরেননি তা নয়; নিকোলাস তাগলিয়াফিকো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি—আর্জেন্টিনার এই তিন ফুটবলার থেকে গেছেন ফ্লোরিডায়। আলবিসেলেস্তেদের তিন ফুটবলার আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দেবেন প্যারিস অলিম্পিক খেলতে।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২৪ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে