
২০২৪-২৫ মৌসুমটা রাফিনিয়া কাটিয়েছেন মনে রাখার মতো। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা, কোপা দেল রে—বার্সেলোনার তিনটি মেজর শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে থেকে টপকে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রাফিনিয়া। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়া ব্রাজিলের এই ফুটবলার লা লিগায় খেলেন ৩৬ ম্যাচ। ১৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ১১ গোলে। অন্যদিকে ইয়ামাল পেয়েছেন সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার। ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৫ গোলে।
কদিন আগে শেষ হওয়া মৌসুমের লা লিগায় প্রথম দিকে পিছিয়ে থাকলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ইয়ামাল-রাফিনিয়ার নৈপুণ্যে ২ বছর পর লা লিগা শিরোপা জেতে বার্সা। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ—এই দুই শিরোপা বার্সা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। অন্যদিকে এমবাপ্পে গত বছর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলে আসেন রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোসদের হয়ে অভিষেক মৌসুমে ৫৬ ম্যাচে ৪৩ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। যার মধ্যে লা লিগায় সর্বোচ্চ ৩৩ গোল করেছেন। তবে মৌসুমটা শেষ করেছেন শূন্য হাতে।
২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রাফিনিয়া ৫৭ ম্যাচ খেলেছেন। ৩৪ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ২৫ গোলে। শুধু চ্যাম্পিয়নস লিগের শিরোপা না জেতার আক্ষেপটাই তাঁর ছিল সদ্য শেষ হওয়া মৌসুমে। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে কদিন আগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি।
২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় আসেন রাফিনিয়া। প্রথম দুই মৌসুমে নিজেকে মেলে ধরতে না পারলেও ২০২৪-২৫ মৌসুমে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বদলে যান রাফিনিয়া। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৪১ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
২ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে