এ যেন বহু বাঁকবদলের দলবদলে শেষ নাটকের মঞ্চায়ন। পুরোনো গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনকে ‘না’ বলতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর ডাকে সাড়া দিয়ে এক যুগ পর ফিরলেন পুরোনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে।
কিছুক্ষণ আগে সামাজিক যোগােযাগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাবটি। দলবদলের বাজারে বিশ্বস্ত নাম ফাব্রিজিও রোমানোও লিখেছেন সে কথা। ইতালিয়ান এই সাংবাদিকের টুইট, ‘রোনালদো-ইউনাইটেড চুক্তি সম্পন্ন।’
ইউরোপিয়ান ফুটবলের দলবদলে এমন অননুমেয় মৌসুম কেউ আগে দেখেছেন কি না, কে জানে!
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে এ মাসের শুরুতে লিওনেল মেসি নাম লিখিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। ওদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের পাট চুকিয়ে আগেই প্যারিসে তাঁবু গেড়েছেন সার্জিও রামোস।
কমাস আগেও যে মেসি-রামোস ছিলেন এল ক্ল্যাসিকোর ‘আজন্ম শত্রু’; পেট্রো ডলার সেই দুই তারকার বৈরিতাকে প্যারিসের মাটিতে মিশিয়ে রূপ দিয়েছে বন্ধুত্বে। মেসির আগমনে পিএসজিতে নিজের ভবিষ্যৎ অনুজ্জ্বল দেখা কিলিয়ান এমবাপ্পে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্বপ্নের ক্লাব রিয়ালে যাওয়ার।
ফুটবলের বর্তমান আর অদূর ভবিষ্যৎ সেরাদের দলবদলকে যখন মৌসুমের সবচেয়ে রোমাঞ্চকর মহাকাব্য ভাবা হচ্ছিল, তখনই মহানাটকীয়তার জন্ম দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ দিনভর জোর গুঞ্জন, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। কিন্তু সূর্যাস্তের পর গুঞ্জনের হাওয়া গেছে বদলে! গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমার অন্তিম মুহূর্তে তুরিন ছেড়ে ইউনাইটেডে ফিরে রোনালদো যেন আরেকবার জানান দিলেন, ‘ওস্তাদের মার শেষ রাতে’!
নিজস্ব জেটে এরই মধ্যে ম্যানচেস্টারের পথে উড়াল দিয়েছেন রোনালদো। স্বাস্থ্য পরীক্ষা শেষে আজই চুক্তিপত্রে সই করার কথা পর্তুগিজ অধিনায়কের।
৩৬ বছর বয়সী রোনালদো তিন বছরের ব্যবধানে যখন আবার ক্লাব বদলাচ্ছেন, তখন সেই পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার প্রশ্নও সামনে আসছে। নিজের প্রতি অগাধ বিশ্বাস আছে বলেই হয়তো বারবার ভিন্ন চ্যালেঞ্জ হাসি মুখে গ্রহণ করেন তিনি। আসলে রোনালদো বলেই না সব সম্ভব!
ম্যানচেস্টার ইউনাইটেডে এর আগে ছয় মৌসুম কাটানোয় সেখানকার মানুষ, ফুটবলীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া খুব একটা কষ্ট হবে না রোনালদোর। তাঁর চাই আরও বেশি গোল, আরেকটি ব্যালন ডি’অর। আর পুরোনো ক্লাব চায় আরেকটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। লম্বা সময়ের শিরোপাখরা কাটাতে ইউনাইটেডের যে পুরোনো সৈনিককে খুব দরকার ছিল!

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে