
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশে পা রাখার কথা রয়েছে পাকিস্তান দলের। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে শিগগিরই না থামলে ভ্রমণ এবং নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফর করবে না পাকিস্তান দল–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করছে দেশটি। আক্রমণ পাল্টা আক্রমণে অস্থির অবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্যজুড়ে। এরই মধ্যে একের পর এক ফ্লাইট বাতিল হয়েছে। তাতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।
পাকিস্তান দল সাধারণত দুবাই হয়ে ঢাকা আসে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা না থামলে বিকল্প কোনো রুটে যথা সময়েই ঢাকায় আসবে দলটি–এমনটাই আশা ফাহিমের। ৯ মার্চ বাংলাদেশে এসে পর দিন অনুশীলন করার কথা পাকিস্তান দলের। ১১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে নামবে সফরকারীরা। দুই দলের শেষ দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিরিজ শেষ হওয়ার পর দিন ঢাকা ছাড়ার কথা রয়েছে পাকিস্তান দলের।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পথচলা থেমেছে সুপার এইটে। এক সাহিবজাদা ফারহান ছাড়া টুর্নামেন্টজুড়ে ব্যর্থ ছিল দলটির বাকি ব্যাটাররা। হতাশাজনক একটি টুর্নামেন্ট শেষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। জিও সুপারের দাবি, দল ঢেলে সাজানোর অংশ হিসেবে বাদ পড়তে পারেন বাবর আজম, সাইম আইয়ুবদের মতো ক্রিকেটাররা। তাঁদের পরিবর্তে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাচ্ছে ম্যানেজমেন্ট–এমনটাই জানিয়েছে জিও সুপার।

সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৪ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৪ ঘণ্টা আগে