আর্সেন ওয়েঙ্গারের অধীনে আর্সেনাল সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ২০০৩-০৪ মৌসুম। অপরাজেয় থেকে লিগ জেতা সেই ‘ইনভিন্সিবল আর্সেনাল’ এর পর লম্বা সময় ধরে একটি শিরোপার দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতন।
গত মৌসুমে খুব কাছে গিয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি গানারদের। শুরু থেকে ২৪৮ দিন শীর্ষে থেকেও শেষদিকে একের পর এক পয়েন্ট খুইয়ে শিরোপা তুলে দেয় ম্যানচেস্টার সিটির হাতে। এবারও শিরোপা দৌড়ে মিকেল আর্তেতার শিষ্যদের অন্যতম প্রতিপক্ষ সিটিজেনরা। তবে আর্সেনাল যেন গত মৌসুমের ভুল থেকে শিক্ষা নিয়েছে। শেষ দিকে এসে এবার আর পয়েন্ট হারাচ্ছে না তারা।
অবশ্য আজ নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালকে ভয়ই ধরিয়ে দিয়েছিল টটেনহাম। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর্তেতাকে থাকতে হয়েছে দুশ্চিন্তায়। নিজেদের সমর্থকদের সামনে স্পার্সরা যে দারুণভাবে ম্যাচে ফেরর ইঙ্গিত দিয়েছিল! ৮৭ মিনিটে পেনাল্টি থেকে সন হিয়ুং-মিন ব্যবধানটা ৩-২ করার পর একের পর এক আক্রমণ চালায় টটেনহাম। তবে বাস পার্কিংয়ে সেটি দারুণভাবে সামলে স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ক্ষত ভুলে লিগে টানা তিন জয় পেয়েছে তারা।
এই জয়ে ৩৫ রাউন্ড শেষে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্তেতার দল। বাকি তিন ম্যাচ জিতলেই ২০ বছর পর লিগ শিরোপা হাতে উঠবে আর্সেনালের হাতে। ওয়েঙ্গারের সাবেক শিষ্য আর্তেতা কী সেটি করে দেখাতে পারবেন? শিরোপার ত্রিমুখী লড়াই থেকে লিভারপুল যেভাবে ছিটকে গেছে সেভাবে যদি সিটিও হচট খায়—এখন এমন প্রার্থনায় করবেন আর্সেনাল সমর্থকেরা। আজ রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে মুখোমুখি হবে পেপ গার্দিওলার দলও। এই ম্যাচ জিতলেও সিটি ১ পয়েন্ট পেছনে থাকবে গানারদের।
আগামী মাসে টটেনহামের ম্যাচ আছে সিটি ও লিভারপুলের সঙ্গে। সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার জন্য দুই ম্যাচেই জিততে চাইবে স্পার্সরা। ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত পাঁচে থাকা অ্যাঞ্জে পস্তেকোগ্লুর শিষ্যরা গতকাল পিছিয়ে পড়ে ১৫ মিনিটে, পিয়েরে-এমিল হজবজের্গের আত্মঘাতী গোলে। ১০ মিনিট পর গোলটা শোধ দিয়ে ফেলেছিল টটেনহাম। তবে সেই গোল বাতিল হয় ভিএআরে। গোল হাতছাড়া হয়ে যেন স্পার্সরা এলোমেলো হয়ে পড়ে। ২৭ মিনিটে বুকায়ো সাকার পর ৩৮ মিনিটে কাই হাভার্ৎজের গোলে ব্যবধানটা ৩-০ করে নেয় আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণে ধার বাড়ায় স্পার্সরা। ৬৪ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো একটি গোল শোধও দেন। পরে সন গোল করে ম্যাচের উত্তেজনা বাড়ালেও স্বস্তির জয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নেয় আর্সেনাল।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে