
ব্যর্থতার বৃত্তের পরিধিটা আরেকটু বাড়ল ম্যানচেস্টার সিটির। সিটিজেনদের বড়দিনের খুশির আনন্দ শেষ হয়ে গেল বক্সিং ডে’তেই। আজ আবারও যে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল!
নিজেদের মাঠ ইতিহাদে এগিয়ে যাওয়ার পরও জিততে পারেনি সিটি। এভারটনের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়শূন্য রেকর্ড চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। লিগে টানা দুই হারের পর পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো সিটিকে।
জেতার সুযোগ অবশ্য পেয়েছিল গার্দিওলার দল। তবে কাজে লাগাতে পারেনি আর্লিং হালান্ড। ৫৩ মিনিটে নরওয়েজীয় স্ট্রাইকারের স্পট কিক রুখে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। সেই শটের পর হতাশায় মুখ ঢাকেন গার্দিওলা। বসে পড়েন মাথায় হাত দিয়ে। অন্যদিকে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন পিকফোর্ড।
তার আগে দুই দল বিরতিতে যায় ১-১ ব্যবধানে সমতায় থেকে। জেরেমি ডকুর পাস থেকে ১৪ মিনিটে এভারটনের জাল খুঁজে নিয়েছিলেন বের্নার্দো সিলভা। এই মৌসুমে লিগে পর্তুগিজ মিডফিল্ডারের এটি দ্বিতীয় গোল। প্রথম গোলটি করেছিলেন ৪ ডিসেম্বর, নটিংহাম ফরেস্টের বিপক্ষে। তবে ব্যবধান ধরে বিরতিতে যেতে পারেনি সিটি। ৩৬ মিনিটে সমতায় ফেরে এভারটন।
আবারও পয়েন্ট বিসর্জন দিয়ে সিটি নেমে গেছে ছয় নম্বরে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে এভারটন।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে