
আর্লিং হালান্ডের দুই গোলের জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। সিটির নতুন তারকার গোলক্ষুধা কোচ গার্দিওলাকে মুগ্ধ করেছে। হালান্ডে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি লিগের এক ম্যাচের খেলা দেখেই হালান্ডকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন।
ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ জয়ের পরও ম্যাচসেরা হালান্ডকে নিয়ে আলোচনা হচ্ছে। গার্দিওলা ৭৮ মিনিটে তাঁকে বদলি করেছেন জুলিয়ান আলভারেজকে মাঠে নামিয়ে। এতে নওরোজিয়ান স্ট্রাইকারের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়েছে। গার্দিওলার এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। হালান্ড নিজেও এ নিয়ে একটু বিরক্ত হয়েছেন। তিনি হ্যাটট্রিকের বিষয়ে বলেছেন, ‘ম্যাচে আরও কিছুক্ষণ থাকা উচিত ছিল। তবে এমনটাই হয়।’
ম্যাচ শেষে ম্যানসিটি কোচ এ নিয়ে সংবাদমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন স্ট্রাইকারদের গোলক্ষুধা কখনোই মিটে না। স্ট্রাইকারদের গোলক্ষুধার ব্যাখ্যায় তিনি আর্জেন্টাইন তারকা মেসিকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সঙ্গে হালান্ডকে সাবেক শিষ্যের সঙ্গে তুলনাও করেছেন। ম্যানসিটি কোচ বলেছেন, ‘স্ট্রাইকারদের গোলক্ষুধা পছন্দ করি। সৌভাগ্যবান যে ম্যানেজার হিসেবে মেসির সঙ্গে কাজ করতে পেরেছি। যখন ম্যাচে সে দুই গোল করত তখন সে চাইতো তিন গোল করতে। আবার তিন গোল করলে চাইতো চার গোল করতে। সর্বোচ্চ গোলদাতা, স্ট্রাইকার, তারা কখনোই সন্তুষ্ট থাকে না। তারা সব সময় গোলের জন্য ক্ষুধার্ত থাকে।’
নতুন শিষ্যকে নিয়ে মজাও করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘হালান্ড পেনাল্টির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বল নিজের কাছে রাখেন। মনে হয় যদি তাঁর কোনো সতীর্থ সেটা নিতে গেলে সে তাঁর মুখে ঘুষি মারতো। নিশ্চিত ছিলাম যে সে গোল করবে। এটা দলের ভালো দিক।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে