বসুন্ধরা কিংসের বিপক্ষে কাল গুরুত্বপূর্ণ ম্যাচের তিন ঘণ্টা আগে ছাঁটাই হওয়ার চিঠি পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক। ঠিক কী কারণে হঠাৎ এভাবে ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ এখনো জানা নেই স্বনামধন্য এই কোচের। নির্দিষ্ট কোনো কারণ দর্শানো ব্যতীত এভাবে বরখাস্ত হওয়ার পুরো দায়টা ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদেরের কাঁধে চাপিয়েছেন মানিক। ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যানের পদ থেকে যেন মনজুর কাদেরকে সরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে সেই অনুরোধও রেখেছেন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে তাঁর ছাঁটাই হওয়ার অনেকগুলো সম্ভাব্য কারণের কথা বলেছেন মানিক। এ সময় মনজুর কাদেরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মানিক বলেন, ‘ক্লাবের চেয়ারম্যান মনজুর কাদের সুস্থ মানুষ না। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব উনাকে যাতে এই কাজ (চেয়ারম্যানের পদ) থেকে বিরত রাখা হয়। কারণ উনি যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। আমি নিজে যে আচরণ দেখেছি, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে যে আচরণ দেখেছি আমার কাছে তা ভালো মনে হয়নি। কেউ যদি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে তাহলে সেটা তারও ক্ষতি হতে পারে, অন্য কারও ক্ষতি হতে পারে। তার আগের সেই বয়স নাই, তিনি বিভিন্নভাবে অসুস্থ।’
২০১৬ সালে বাফুফে নির্বাচনে সভাপতি পদে হারের পর মনজুর কাদের অসুস্থতা বেড়েছে বলে মনে করেন মানিক, ‘নির্বাচনে হারের পর থেকে তিনি স্বাভাবিক না। আর এ কারণে অনেক অস্বাভাবিক কাজ তিনি সম্প্রতি ঘটাচ্ছেন। গত বছর বাফুফে নির্বাচনে হারের পর তিনি আমাকে ফিফার কাছে ফুটবল ফেডারেশনের বিপক্ষে চিঠি দিতে বলেছেন। আমার কাছে আশ্চর্য লাগে যে তিনি একদিকে আমাকে চিঠি দিতে বলেন আবার কাজী সালাউদ্দিনের (বাফুফে সভাপতি) সঙ্গে হাত মেলান। আমার কাছে মনে হয়েছে তিনি স্বাভাবিক না। একজন ক্রীড়াসংগঠক যেসব কাজ করেন তিনি সেসব কাজ করেন না।’
গত ১১মে লিগে আরামবাগের কাছে ৩-১ গোলে হেরে যায় শেখ জামাল। এবারের লিগে সেটাই ছিল শেখ জামালের প্রথম হার। ম্যাচ হারের পর মনজুর কাদেরের কাছ থেকে বাজে আচরণের শিকার হয়েছেন বলেও জানালেন মানিক, ‘ম্যাচ হারের পরদিন পুরো কোচিং প্যানেলকে ডাকা হয়েছিল। সেখানে আমাদের গোলরক্ষক কোচকে বরখাস্ত করা হয়। আমার সঙ্গে যে আচরণ করা হয়েছিল আমার পুরো ক্যারিয়ারে কোনো ক্লাব চেয়ারম্যান বা ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আমি এমন আচরণ পাইনি। তখনই আমি সিদ্ধান্ত নেই যে ক্লাবে আমি থাকব না। আমি পদত্যাগ পত্র নিয়ে গিয়েছিলাম। ক্লাবের ভাইস চেয়ারম্যান ফয়জুর রহমান আমাকে ধৈর্য ধরতে বলেন।’
আরামবাগের কাছে হারের পর ৬ আগস্ট আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করে শেখ জামাল। তাঁর আগেরদিন ছিল আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭২ তম জন্মদিন। আবাহনীতে গিয়ে মনজুর কাদের শেখ জামালের বিপক্ষে আবাহনীর খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছেন বলেও দাবি করেছেন মানিক, ‘একটা দলের প্রেসিডেন্ট কীভাবে অন্য দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন সেটা আমার কাছে আশ্চর্য লেগেছে!’
গত বছর বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের বিপক্ষে লড়েছিলেন মানিক। সেই নির্বাচনে মাত্র এক ভোট পেয়েছিলেন তিনি। তাঁকে ছাঁটাইয়ের পেছনে সেই নির্বাচনের ভূমিকাও থাকতে পারে বলে মনে করেন তিনি, ‘দুই-একসময় মনজুর কাদের আমাকে বলেছেন, ‘‘কী এক নির্বাচন করলা, গেলেই শুনি মানিককে এখনো কোচ রেখেছ?’ ’ আসলে আমি কী কারণে ছাঁটাই হলাম তার সঠিক কোনো কারণ আমার জানা নেই!’
তাঁকে ছাঁটাই করার ঘটনা পূর্বপরিকল্পিত হতে পারে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মানিক।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে