
এশিয়ান কাপের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ফুটবল মহলে প্রশংসিত হলেও, বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের এক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। আজ সিডনিতে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণের বক্তব্যকে সম্পূর্ণ ’ননসেন্স’ এবং ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
গতকাল চীনকে বয়সের ভারে নুয়ে পড়া এক দল বলেছেন কিরণ। তাঁর চোখে চীন ফর্মে নেই। ২-০ গোলে বাংলাদেশের হারই তা বলে দেয়। এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাটলারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এর একমাত্র উত্তর যা আমি দিতে পারি তা হলো—এটি সম্পূর্ণ এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে আসা এবং চাইনিজ দলের প্রতি সমালোচনামূলক ও অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল বলে আমি মনে করি। আমাদের খেলোয়াড়দের পাশাপাশি ওই দলের প্রতিও সম্মান দেখানো উচিত। তারা একটি শক্তিশালী দল।’
প্রতিপক্ষের শক্তিমত্তা বোঝাতে গিয়ে ব্রিটিশ কোচ ক্লাব ফুটবলের উদাহরণ টেনে বলেন, ‘তারা নাসরিন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে না। তাদের খেলোয়াড় পিএসজি তে খেলে। তারা ফরাশগঞ্জে খেলে না, ফরাসি লিগ কিংবা চাইনিজ সুপার লিগের হয়ে খেলে। তাই এমন মন্তব্য তার (কিরণ) পক্ষ থেকে কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল, যদিও আমি তার কাছ থেকে এটাই প্রত্যাশা করি।’
কাল নারী এশিয়ান কাপে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচ।কাল নারী এশিয়ান কাপে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচ।

শুরুর দিকে একবার ক্যাচ দিয়েছিলেন সঞ্জু স্যামসন। জফরা আর্চারের বলে মিড অনে ভারতীয় এই ওপেনারের সহজ ক্যাচ ফেলেছিলেন হ্যারি ব্রুক। মুম্বাইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পর ইংল্যান্ড অধিনায়ক ব্রুক স্বীকার করে নিলেও ওই ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে তাঁদের।
৫ ঘণ্টা আগে
জিততে হলে রেকর্ড গড়েই জিততে হতো ইংল্যান্ডের। এ ক্ষেত্রে ইংলিশদের প্রেরণা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ই। ২০১৬ সালে এখানেই দক্ষিণ আফ্রিকার ২৩০ রান চেজ করে জিতেছিলেন ইংলিশরা। চেনা সেই ভেন্যুতেই এবার ২৫৪ রানের লক্ষ্য তাড়া করে ভারতকে ভয় ধরিয়েও দিয়েছিলেন জ্যাকব বেথেল, উইল জ্যাকসরা।
৬ ঘণ্টা আগে
সর্বশেষ ৮ ওয়ানডে ম্যাচের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি লিটন। তাঁকে ফেরানোর ব্যাখ্যায় জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন,
৮ ঘণ্টা আগে
খেলোয়াড়ি জীবন শেষে তিনি বিভিন্ন ক্রীড়া সংগঠনের দায়িত্বও পালন করেছেন। তিনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান ছিলেন।
৯ ঘণ্টা আগে