
শুরুর দিকে একবার ক্যাচ দিয়েছিলেন সঞ্জু স্যামসন। জফরা আর্চারের বলে মিড অনে ভারতীয় এই ওপেনারের সহজ ক্যাচ ফেলেছিলেন হ্যারি ব্রুক। মুম্বাইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পর ইংল্যান্ড অধিনায়ক ব্রুক স্বীকার করে নিলেও ওই ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে তাঁদের।
ওই সময় স্যামসন আউট হয়ে গেলে তাঁর ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলা হয় না। তাতে ভারতের রানও হয়তো ২৫০+ হয় না। ভারতের রান আর কিছু কম হলেই মনস্তাত্ত্বিক চাপটাও কম হতে পরে রান চেজ করতে আসা ইংলিশ ব্যাটারদের ওপর। সব মিলিয়ে হ্যারি ব্রুকের উপলব্ধি, ‘আমি স্বীকার করছি যে স্যামসনের ক্যাচ মিস করাটা আমার বড় ভুল ছিল। ফিল্ডিংয়ে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমরা পরিকল্পনার সঠিক প্রয়োগ করতে পারিনি, আর ভারতের বিপক্ষে এমন ভুল করা চলে না।’
চাপের মুখেও দুর্দান্ত ব্যাটিং করা বেথেলের প্রশংসাও করলেন ব্রুক, ‘ বেথেল একদম অবিশ্বাস্য ছিল, সে ভবিষ্যতে অনেক বড় মাপের খেলোয়াড় হবে। প্রথম বল থেকেই সে যেভাবে খেলেছে, তা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে সে কী করতে পারে। আমাদের টুর্নামেন্ট ভালো কেটেছে, আমরা যেভাবে খেলেছি তার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।’
আর ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, ‘অবিশ্বাস্য এক অনুভূতি। ভারতে খেলা এবং এমন একটি অবিশ্বাস্য দলকে নেতৃত্ব দেওয়া দারুণ ব্যাপার। স্যামসন জানতেন তাকে কী করতে হবে। দলের তার কাছ থেকে এমন পারফরম্যান্সের প্রয়োজন ছিল এবং এটি পাওনা ছিল।’

জিততে হলে রেকর্ড গড়েই জিততে হতো ইংল্যান্ডের। এ ক্ষেত্রে ইংলিশদের প্রেরণা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ই। ২০১৬ সালে এখানেই দক্ষিণ আফ্রিকার ২৩০ রান চেজ করে জিতেছিলেন ইংলিশরা। চেনা সেই ভেন্যুতেই এবার ২৫৪ রানের লক্ষ্য তাড়া করে ভারতকে ভয় ধরিয়েও দিয়েছিলেন জ্যাকব বেথেল, উইল জ্যাকসরা।
৩ ঘণ্টা আগে
সর্বশেষ ৮ ওয়ানডে ম্যাচের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি লিটন। তাঁকে ফেরানোর ব্যাখ্যায় জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন,
৫ ঘণ্টা আগে
খেলোয়াড়ি জীবন শেষে তিনি বিভিন্ন ক্রীড়া সংগঠনের দায়িত্বও পালন করেছেন। তিনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান ছিলেন।
৬ ঘণ্টা আগে
চলতি মার্চে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ১৩ মার্চ শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের পরের দুটি ম্যাচ একই মাঠে ১৫ ও ১৭ মার্চ। এরপর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি
৭ ঘণ্টা আগে