
সর্বকালের সেরা ফুটবলার কে—এই প্রশ্নে সবার আগে যে কয়েকজনের নাম ওঠে আসে তাঁদের মধ্যে লিওনেল মেসি ও পেলে অন্যতম। এই দুজনের মধ্যে এবার সেরা বেছে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের মধ্যে আর্জেন্টাইন সুপারস্টারকে এগিয়ে রাখলেন তিনি।
বেশ কয়েকবার নিজেকে সেরা ফুটবলার বলে দাবি করেছেন পেলে। যুক্তি হিসেবে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়কে সামনে এনেছেন এই কিংবদন্তি ফুটবলার। বিশ্বকাপ জয়ের সংখ্যাটা পেলের সমান না হলেও মেসিকে পেলের চেয়ে এগিয়ে রাখেন বিশ্লেষকেরা। ২০২২ কাতার বিশ্বকাপ জেতার পর তো এলএমটেনকে সর্বকালের সেরা বলেই দাবি করেছেন বর্তমান-সাবেক ফুটবলার এবং বিশ্লেষকদের কেউ কেউ।
সর্বকালের সেরার প্রশ্নে পেলে ছাড়াও মেসির সঙ্গে ওঠে আসে ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনাসহ আরও বেশ কয়েকজন সাবেক ফুটবলারের নাম। তবে সংখ্যাটা না বাড়িয়ে কেবল ব্রাজিলের সাবেক ফুটবলারের সঙ্গেই মেসির তুলনা করলেন ট্রাম্প।
নিজেদের ইতিহাসে গত মৌসুমে প্রথমবার মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জেতে ইন্টার মায়ামি। সেই শিরোপা উদ্যাপনে আজ হোয়াইট হাউসে মেসিসহ মায়ামির অন্য ফুটবলারদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ট্রাম্প প্রশ্ন ছুড়ে দেন—মেসি নাকি পেলে, কে সেরা? এরপর মেসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুমি হয়তো পেলের থেকেও ভালো।’
গত বছর হোয়াইট হাউস সফর করেছিলেন রোনালদো। অনুষ্ঠানে পর্তুগিজ তারকার কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়, তুমিও (মেসি) দারুণ।’
মেসির প্রতি নিজের ছেলে ব্যারন ট্রাম্পের ভালোবাসার কথা জানাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, “বাবা, জানো আজ এখানে কে আসছে?” আমি বললাম, “না, আজ আমার অনেক কাজ।” তখন সে বলল, “মেসি!” সে তোমার বড় ভক্ত এবং মনে করে তুমি একজন অসাধারণ মানুষ।’
অনুষ্ঠানের শেষে মেসি ট্রাম্পকে মায়ামির খেলোয়াড়দের স্বাক্ষর করা একটি ফুটবল উপহার দেন। অন্যদিকে ক্লাবটির সহমালিক জর্জে মাস ও প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দলের একটি জার্সি ও ঘড়ি উপহার দেন।

ওয়ানডেতে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলা হয়নি টি-টোয়েন্টি দলের অধিনায়কের। এরপরও লিটনকে পরিকল্পনার বাইরে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরং এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক মন্তব্য করে আলোচনায় মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে ফাইনালে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। শেষ পর্যন্ত ভারত যদি শিরোপা জিতে নেয় তাহলে আমির কী বলবেন সেটাই এখন দেখার বিষয়।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। তার আগে আগামীকাল নিজেদের ঝালিয়ে নেবে মেহেদী হাসান মিরাজের দল। বিসিএল অলস্টার একাদশের বিপক্ষে আজ খেলতে নামবে বিসিবি একাদশ। মূলত পাকিস্তান সিরিজে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে এই দল গড়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
এই জয়ে আবাহনীর সংগ্রহ ১৬ পয়েন্ট। তাদের ওপরে ওঠার সুযোগ থাকলেও ১৫ পয়েন্ট পাওয়া পুলিশ এফসি গাজীপুরে ১–১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে ফকিরেরপুলও।
৬ ঘণ্টা আগে