
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষটা মোটেও ভাল ছিল না বসুন্ধরা কিংসের জন্য। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ৩-৩ গোলের ড্রয়ের কারণে এককভাবে শীর্ষে থেকে বিরতিতে যেতে পারেনি। তবে দুই মাস পর মাঠে ফিরে দ্বিতীয় পর্বের শুরুটা তারা করেছে জয় দিয়েই। আজ নবাগত পিডব্লিউডি এসসিকে ঘরের মাঠে হারিয়েছে ২-০ গোলে।
প্রথম লেগে পিডব্লিউডির বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খোয়ায় মারিও গোমেসের দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় অবশ্য তেমন চমক দেখাতে পারেনি পিডব্লিউডি। বসুন্ধরার এগিয়ে যেতে সময় লাগে মাত্র ২২ মিনিট। রিমনের পাসে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে জাল কাঁপান মোহাম্মদ হৃদয়। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করতে অবশ্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সানডে এমানুয়েলের পা থেকে। রাকিব হোসেনের নিঁখুত অ্যাসিস্ট কাজে লাগাতে কোনো ভুল করেননি এই নাইজেরিয়ান।
এই জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠেছে কিংস। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফর্টিস এফসি। কাল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৪-১ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে আবাহনী লিমিটেড। দলের হয়ে জোড়া গোল করেন ব্রুনো মাতোস। ২১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন তিনি। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা ওগবুগ।
দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় আবাহনী। ৫৩ মিনিটে সুলেমান দিয়াবাতের ব্যাকপাস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রুনো। ৭৩ মিনিটে দিয়াবাতের আরেকটি অ্যাসিস্ট কাজে লাগিয়ে গোলের খাতায় নাম লেখান কাজেম শাহ। শেষ দিকে রহমতগঞ্জের হয়ে সলোমন কিং গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।
জয়ের পর আবাহনী গোলরক্ষক মিতুল মারমা বলেন, ‘আসলে এতো অনেকদিন পরে আমাদের লিগ মাঠে গড়াচ্ছে, এটা আমাদের জন্য ভালো। আমরা মাঠে ফিরতে পেরেছি। আর আমাদের আবাহনী সবসময়ই চ্যাম্পিয়নের জন্য খেলে। তো আমাদের শুরু থেকে এখন লক্ষ্য আছে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করব। আমাদের যেহেতু শুরুটা জয় দিয়ে হয়েছে, এই জয়ের ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি।’
এই জয়ে আবাহনীর সংগ্রহ ১৬ পয়েন্ট। তাদের ওপরে ওঠার সুযোগ থাকলেও ১৫ পয়েন্ট পাওয়া পুলিশ এফসি গাজীপুরে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফকিরেরপুলও।

ওয়ানডেতে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলা হয়নি টি-টোয়েন্টি দলের অধিনায়কের। এরপরও লিটনকে পরিকল্পনার বাইরে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরং এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক মন্তব্য করে আলোচনায় মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে ফাইনালে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। শেষ পর্যন্ত ভারত যদি শিরোপা জিতে নেয় তাহলে আমির কী বলবেন সেটাই এখন দেখার বিষয়।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। তার আগে আগামীকাল নিজেদের ঝালিয়ে নেবে মেহেদী হাসান মিরাজের দল। বিসিএল অলস্টার একাদশের বিপক্ষে আজ খেলতে নামবে বিসিবি একাদশ। মূলত পাকিস্তান সিরিজে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে এই দল গড়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিভাগীয় নারী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় নারী টি-টোয়েন্টি ক্রিকেট লিগ-২০২৬। আগামীকাল ৭ মার্চ থেকে শুরু হয়ে ১২ মার্চ পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে এই টুর্নামেন্ট হবে।
১১ ঘণ্টা আগে