
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চে থাকতে হচ্ছে তাঁকে।
রিয়ালের কোচের চাকরিটা যায় যায় বলে ডাক উঠেছে আরও আগেই। এখনো টিকে থাকলেও মিহিন সুতোয় ঝুলছে তাঁর ভাগ্য। আজকের স্প্যানিশ সুপার কাপের ফাইনালটাকে আরেকটি ‘সুযোগ’ হিসেবেই দেখা হচ্ছে আলোনসোর জন্য। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ক্লাব ফুটবলের এই দুই স্প্যানিশ পরাশক্তি।
লা লিগার শীর্ষস্থান আগেই হারিয়েছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও তাদের অজেয় রূপটি আর নেই; হেরেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির কাছে। সব মিলিয়ে আগেই ‘আলোনসো হটাও’ দাবি উঠেছিল বার্নাব্যুতে। স্প্যানিশ পত্রপত্রিকার খবর, গত ১১ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির কাছে হারের পর নিজেদের সাবেক ফুটবলারকে বরখাস্ত করতে প্রস্তুত ছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ের পর সে সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসে রিয়াল বোর্ড। আলোনসোর ওপর মাদ্রিদের ক্লাবটির আস্থা আরেকটু পোক্ত হতে পারে আজ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে সুপার কাপ জিততে পারলে।
পরিসংখ্যান বলছে, কাজটা রিয়ালের জন্য সহজ হবে না। চলতি মৌসুমের ফর্ম, সাম্প্রতিক দুই দলের সাক্ষাতের রেকর্ড–সবকিছুই বার্সার হয়ে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সুপার কাপের ফাইনাল খেলতে যাচ্ছে দুই দল। আগের তিন আসরের মধ্যে দুবারই শিরোপা জিতেছে বার্সা; ২০২৩ ও ২০২৫ সালে। মাঝে ২০২৪ সালে শিরোপা উঠেছে রিয়ালের শোকেসে। গত অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফেরে বার্সা। এরপর দুই দল খেলেছে ১৪টি করে ম্যাচ। যেখানে ১২ জয়ের বিপরীতে ফ্লিকের দলের সঙ্গী একটি করে ড্র এবং হার। রিয়াল জিতেছে আট ম্যাচ; সমান তিনটি করে ম্যাচে ড্র এবং হারের সাক্ষী হয়েছে তারা।
রিয়ালের সবচেয়ে বড় চিন্তার কারণ ফাইনালে প্রথম পছন্দের বেশ কয়েকজনকে না পাওয়া। চোট এবং জাতীয় দায়িত্বের কারণে ডেভিড আলাবা, অ্যান্তনিও রুডিগার, ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড, এদের মিলিতাও, ব্রাহিম দিয়াজের মতো ফুটবলারকে পাচ্ছেন না আলোনসো। তবে রিয়ালের তুরুপের তাস কিলিয়ান এমবাপ্পে খেলবেন বলে জাবি আলোনসো নিশ্চিত করেছেন। আজকের ফাইনাল নিয়ে আলোনসো বলছেন, ‘দুটি বিষয় পরিষ্কার—এই মুহূর্তে যেহেতু আমরা এই টুর্নামেন্টটাই খেলছি, তাই এটিই (এখন আমাদের কাছে) সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জাবি আলোনসোর কাছে তা বেশিই ‘গুরুত্বপূর্ণ’ হওয়ার কথা। আজকের এল ক্লাসিকো জিততে না পারলে যে চলে যেতে পারে তাঁর চাকরিটাও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
২৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৩৪ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে