‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে নিজের নাম দেখে হয়তো অবাক হয়ে গিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। কেননা তাঁর জাতীয়তাই যে পরিবর্তন হয়ে গেছে।
গত পরশু প্যারিসে হয়েছে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার। মোট আটটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়ে ‘ফিফা দ্য বেস্টে’ বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। এই তালিকায় ১৭ পয়েন্ট পেয়ে সপ্তম হয়েছেন আলভারেজ। তবে এই তালিকায় আলভারেজের জাতীয়তা ভুল দেখানো হয়েছে। আর্জেন্টাইন এই সেন্টার ফরোয়ার্ডের জাতীয়তা লেখা হয়েছে স্প্যানিশ।
প্যারিসে পরশু ‘ফিফা দ্য বেস্ট’-এর রাতটা যেন ছিল আর্জেন্টিনারই। আটটি পুরস্কারের চারটিই জিতেছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মেসি তো বর্ষসেরা ফুটবলার হয়েছেনই, বর্ষসেরা কোচ হয়েছেন লিওনেল স্কালোনি। স্কালোনির অধীনে স্বর্ণযুগ পার করছে আকাশী-নীলরা। আর ২০২২-এর বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের পুরস্কারও জিতেছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। খেলোয়াড়, কোচ, গোলরক্ষকের পর বর্ষসেরা ভক্তের পুরস্কারও জিতেছিল আর্জেন্টিনা।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে