ক্যারিয়ারের শেষ বেলায় এসে নিজের আজন্ম স্বপ্নপূরণ করেছেন লিওনেল মেসি। সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ফুটবল জাদুকর। তাঁর নেতৃত্বেই তিন যুগ পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনাও।
আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পথে যে জার্সি পরে মেসি কাতার বিশ্বকাপে খেলেছেন সেই জার্সি এবার নিলামে তোলা হচ্ছে। ছয়টি জার্সির এক সেট আগামী ডিসেম্বরে নিলামে তোলার ঘোষণা দিয়েছে সোথবি নামে এক নিলামকারী প্রতিষ্ঠান। নিলাম আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
মেসির জার্সিগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল জেতার জার্সি। নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো জার্সি। আর রয়েছে সৌদি আরবের কাছে হেরে যাওয়া এবং মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে খেলা জার্সিও। এই জার্সিগুলো মানবিক উদ্দেশ্যে দান করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ইউএস টেক স্টার্টআপ এসি মোমেন্টোর সৌজন্যে জার্সিগুলো নিলামে তোলা হচ্ছে। প্রতিষ্ঠানটি ক্রীড়াবিদদের স্মৃতিচিহ্ন সংগ্রহ পরিচালনা করতে সহায়তা করে। মেসির জার্সিগুলোর আয়ের একটি অংশ ইউএনআইসিএএস প্রকল্পে দান করা হবে। এই প্রকল্পটি বার্সেলোনার শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়া বিরল রোগে আক্রান্ত শিশুদের সহায়তা করে।
জার্সিগুলোর দাম বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি টাকার বেশি হবে বলে আশা করছে সোথবি। শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে ক্রীড়া স্মৃতিচিহ্নের সবচেয়ে মূল্যবান নিলামটা হবে এটি। কেননা এখন পর্যন্ত নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রীত জার্সিটি হচ্ছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের। ১৯৯৮ সালে শিকাগো বুলসের হয়ে এনবিএ ফাইনালে খেলা তাঁর জার্সিটি গত বছর ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে