সৌদি প্রো লিগের প্রস্তাব প্রত্যাখান করতে পারেননি করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের সঙ্গে আগেভাগে চুক্তির ইতি টেনে যোগ দিয়েছেন আল-ইত্তিহাদে। সৌদি আরবের আরেক ক্লাব আল-হিলাল বিশ্ব রেকর্ড গড়া চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে লিওনেল মেসিকেও। তবে এখনও সেই প্রস্তাবে হ্যাঁ বলেননি আর্জেন্টাইন অধিনায়ক।
পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্ক শেষ হয়েছে মেসির। আনুষ্ঠানিকভাবে ফরাসি জায়ান্টদের তার চুক্তি আছে ৩০ জুন পর্যন্ত। নতুন মৌসুম শুরুর আগেই ৩৫ বছর বয়সী তারকার সম্ভব্য গন্তব্য নিয়ে চলছে জোর গুঞ্জন। শেষ পর্যন্ত মেসি কি পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরবেন নাকি যোগ দেবেন আল-ইত্তিহাদে? তাঁর দিকে অনেক আগে থেকে হাত বাড়িয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের এমএলস লিগের ক্লাব ইন্টার মিয়ামিও।
গতকাল যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের অনলাইনভিত্তিক সংস্করণ জানিয়েছে, ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিতে রাজি মেসি। তারা সুত্র হিসেবে উল্লেখ করেছে আর্জেন্টাইন সাংবাদিক হেরনান কাস্তিল্লো ও বার্সেলোনার ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ জেরার্ড রোমেরোকে।
গত সপ্তাহে ক্রীড়া মাধ্যম স্পোর্ট এক প্রতিবেদনে জানায়, ডেভিড বেকহামের মালিকানাধীন আমেরিকান ফ্র্যাঞ্জাইজি মেসিকে চার বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব দিয়েছে। যেখানে মেসি মৌসুম প্রতি পাবেন ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৫৭৬ কোটি ৩২ টাকা)।
মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে অনেক আগে থেকে ইন্টার মিয়ামির নাম শোনা যাচ্ছিল। সেই সঙ্গে বার্সায় ফেরা বা মধ্যপ্রাচ্যে যাওয়ার গুঞ্জনও চলছিল জোরেশোরে। এদিকে গত মঙ্গলবার মেসির সঙ্গে চুক্তি করতে লা লিগার সবুজ সংকেতও পেয়েছে বার্সা। তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোও সামাজিক মাধ্যমে মেসিকে ঘরে ফিরতে বলেছেন। মেসির ঘর মানেই যে কাতালোনিয়া। জন্মভূমি না হলেও এখানেই তাঁর ক্যারিয়ারের সবকিছু। মেসিকে ফেরাতে বার্সার অর্থনৈতিক যে সমস্যা ছিল সেটি থেকে মুক্তি পেয়েছে তারা। দিন তিনেক আগে তাঁর বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে এক বৈঠকও করেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। তবে এখনো সেই বৈঠক ফলপ্রসুর দিকে এগোয়নি। দুই পক্ষই সময় নিয়েছেন পরবর্তী সিদ্ধান্তের।
গত রোববার ফুতমেরকাতো এক প্রতিবেদনে জানায়, দুই মৌসুমের জন্য আল-হিলাল থেকে ১.৩ বিলিয়ন পাউন্ডের চুক্তির প্রস্তাব এখনই গ্রহণ করছেন না মেসি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে