
২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
আর্জেন্টিনা সবশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ২০০৭ সালে। কানাডায় অনুষ্ঠিত বয়সভিত্তিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ী দলে খেলেছিলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, সার্জিও রোমেরোর মতো তারকারা। ১৮ বছর পর তাঁদের উত্তরসূরীরা আলবিসেলেস্তেদের তুলল ফাইনালের মঞ্চে। সেমিতে কলম্বিয়াকে এবার ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সামনে এখন সপ্তমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি।
জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া সেমিফাইনাল। আক্রমণ, বল দখল ও শট নেওয়ার প্রতিযোগিতা হয়েছে সমানে সমানে। কলম্বিয়া ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে চার শট। অন্যদিকে আর্জেন্টিনার দখলে বল ছিল ৪৬ শতাংশ। কলম্বিয়ার লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নিয়েছে ৫ শট। যার মধ্যে কেবল একটিকে গোলে পরিণত করতে পেরেছে আলবিসেলেস্তেরা। ৭২ মিনিটে গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাতেও সিলভেত্তি। তাঁকে অ্যাসিস্ট করেছেন জিয়ানলুকা প্রিস্টিয়ান্নি।
গোল হজমের পর কলম্বিয়া ১০ জনের দলে পরিণত হয়। ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন দলটির এক মিডফিল্ডার জন আলেক্সান্দার রেন্তেরিয়া আরিয়াস। তিনি লাল কার্ড দেখেছেন মূলত জোড়া হলুদ কার্ডের কারণে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে ফাইনালে আর ওঠা হলো না কলম্বিয়ার। তাদের খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। শনিবার হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে নামে কলম্বিয়া। সেদিন বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফ্রান্স-কলম্বিয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আরেক সেমিফাইনাল ফ্রান্স-মরক্কো ম্যাচটা হয়েছে হাড্ডাহাড্ডি। এলিয়াস ফিগুয়েরা ব্র্যান্ডার স্টেডিয়ামে প্রথমে ম্যাচটা ১-১ সমতায় শেষ হয়েছে। যার মধ্যে মরক্কো গোল উপহার পেয়েছে। ৩২ মিনিটে ফরাসি গোলরক্ষক লিসান্দ্রু পিয়েরা ওলমেতা আত্মঘাতী গোল করেছেন। টাইব্রেকারে ৫-৪ গোলের জয় পেয়েছে মরক্কো। ৬ গোলের মধ্যে পাঁচটিতে গোলে পরিণত করতে পেরেছে মরক্কো। তবে ফ্রান্সের জিলিয়ান এনগুয়েসান গোল মিস করতেই ফাইনাল নিশ্চিত হয় মরক্কোর। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার মুখোমুখি হবে আর্জেন্টিনা-মরক্কো। হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে সেদিন বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ফাইনাল।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে