নামটা জিরোনা হলেও এরিক গার্সিয়া-ডেলি ব্লাইন্ডদের নিয়ে গড়া দলটি মোটেও ‘জিরো’ না। এ মৌসুমে লা লিগায় কী অসাধারণই না খেলল কাতালোনিয়ান ক্লাবটি। শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে লিগ শিরোপার জন্য দৌড়েছে। অবশ্য হাতে কলমে সেই দৌড়ে এখনো টিকে আছে জিরোনার। কিন্তু রিয়াল যে শিরোপা পুনরুদ্ধারের নিশ্বাস দূরত্বে চলে এসেছে!
আজ রাতেই এ মৌসুমের লা লিগা নিষ্পত্তি করে ফেলতে পারে কার্লো আনচেলত্তির দল। ৩৩ রাউন্ডে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল আজ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অবনমন অঞ্চলের দল কাদিজকে হারালেই এক মৌসুম পর শিরোপা ঘরে তুলবে।
তবে সেটি কী এত সহজে হতে দেবে বার্সেলোনা? চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা উৎসব পিছিয়ে দিতে চাইবে জাভি হার্নান্দেজের দল। জিরোনার মতো হাতে কলমে শিরোপা দৌড়ে টিকে আছে বার্সাও। তার জন্য রিয়ালকে বাকি ৫ রাউন্ডের সবগুলোতে হারতে হবে আর সব ম্যাচে জিততে হবে কাতালান জায়ান্টদের। কিন্তু এমন কিছু খোদ জাভিও নিশ্চয় চিন্তা করছেন না।
শিরোপার স্বপ্ন না দেখলেও অবশ্য রিয়ালের উৎসব পিছিয়ে দিতে চাইবে বার্সা। আজ রাতে রিয়াল ম্যাচের ঘণ্টা দুয়েক পর জিরোনার মুখোমুখি হবে তারা। বার্সা যদি এই ম্যাচ জিতে তবে শিরোপা উৎসব পেছাবে রিয়ালের। লস ব্লাঙ্কোসরা যদি জেতে আর বার্সা হারে তবে চূড়ান্ত হয়ে যাবে এবারের লা লিগার ভাগ্য। ৪ রাউন্ড হাতে রেখে ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা জিতবে রিয়াল। বার্সা এর পরের রাউন্ড জিতলেও ছুঁতে পারবে না রিয়ালকে। তখন তাদের পয়েন্ট হবে ৮৫। ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে জিরোনার মাঠে নামবে বার্সা। আর সমান ম্যাচে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৭১। কাতালান ডার্বি যদি ড্রও হয় তবে শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। কাতালোনিয়ার দুই দল কি পারবে রিয়ালের শিরোপা উৎসব পিছিয়ে দিতে?
তবে এই জিরোনার বিপক্ষে পেরে উঠবে তো বার্সা? এ মৌসুমের দুই দলের প্রথম সাক্ষাতে জাবির দল হেরেছিল ৪-২ গোলে, সেটিও নিজেদের মাঠে। সেই প্রতিশোধ নিয়ে বার্সা আরও কিছুদিন পিছিয়ে দিতে পারবে তো রিয়ালের শিরোপা উৎসব? এমন অনেক প্রশ্ন আসছে বটে। তবে রিয়ালের উৎসব কতদিনই বা আর ঠেকিয়ে রাখতে পারবে তারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৪১ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
২ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে