
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদশ (এআইইউবি) চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর শিরোপা জিতেছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগকে (এফএসটি) নিয়ে গঠিত বরুসিয়া ডর্টমুন্ড। ফাইনালে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টাইব্রেকারে কলা ও সমাজবিজ্ঞান বিভাগ (এফএএসএস) নিয়ে গঠিত বার্সেলোনাকে ৬–৫ গোলে হারায় তারা।
এর আগে ম্যাচের নির্ধারিত সময় শেষে সমতায় ছিল ডর্টমুন্ড ও বার্সা। কিন্তু ভাগ্য নির্ধারণ প্রক্রিয়ায় ডর্টমুন্ডের সঙ্গে পেরে উঠেনি স্প্যানিশ জায়ান্টদের নাম নিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া কলা ও সমাজবিজ্ঞান বিভাগ। তাদের হারিয়ে চ্যাম্পিয়ন লিগের শিরোপা নিজেদের করে নেয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ।
টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই দলটি এফবিএ বিভাগের ছাত্রদের নিয়ে গঠিত। ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছে এফএসটি বিভাগ নিয়ে গঠিত রিয়াল সোসিয়েদাদ। নারী শিক্ষার্থীদের ম্যাচে ইন্টার মায়ামি রিয়াল মাদ্রিদকে হারিয়ে জয়লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-র প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ভাইস-চ্যান্সেলর, এআইইউবি; প্রফেসর ড. আবদুর রহমান, প্রো-ভাইস-চ্যান্সেলর, এআইইউবি; ড. জাহিদুল ইসলাম খান, রেজিস্ট্রার, এআইইউবি; প্রফেসর ড. মানজুর এইচ. খান, প্রক্টর, এআইইউবি; মেজর (অব.) ফাইয-উল-বারী রাজন, ডেপুটি ডিরেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন; এবং মি. আবু মিয়া আকন্দ তুহিন, হেড অব পাবলিক রিলেশনস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জয়নাল আবেদীন, কো-অর্ডিনেটর, অফিস অব স্পোর্টস, এআইইউবি। এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর আয়োজন করে অফিস অব স্পোর্টস এবং সহযোগিতায় ছিল অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৮ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে