
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো আলোচনা চলছে। কারণ, প্রথমে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও দুই মাস পর আদালত বদলে দেয় রায়। শিরোপা নিয়ে সমস্যার সুরাহা না হতেই ঘটল আরেক ঘটনা। পদত্যাগ করেছন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো–ওমবা।
আফকনের শিরোপা ইস্যুতে সেনেগাল-মরক্কোর লড়াই মূলত মোসেঙ্গো–ওমবার পদত্যাগ ত্বরান্বিত করেছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে সিএএফের শীর্ষ পর্যায়ে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবিও উঠেছে। পদত্যাগের ব্যাপারে তিনি বলেন, ‘ব্যক্তিগত ব্যাপারে মনোযোগ দিতে চাচ্ছি এখন।আন্তর্জাতিক অঙ্গনে ৩০ বছরের বেশি সময় ধরে মানুষকে ঐক্যবদ্ধ করেছি। দীর্ঘদিন এই দায়িত্ব পালনের পর সিএএফ মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
সিএএফ প্রেসিডেন্ট ড. প্যাট্রিস মোতসেপে জানিয়েছেন, মোসেঙ্গো-ওমবা ডিআর কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স শিসেকেদির অনুরোধে দেশটির ফুটবল উন্নয়নে কাজ করতে সরে দাঁড়িয়েছেন। সিএএফ-এর প্রতিযোগিতা বিভাগের পরিচালক নাইজেরিয়ার স্যামসন আদামু অন্তর্বর্তীকালীনভাবে ফেডারেশনটির মহাসচিবের দায়িত্ব নিয়েছেন।
মোসেঙ্গো-ওমবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিএএফ প্রেসিডেন্ট মোতসেপে। এক বিবৃতিতে মোতসেপে বলেন, ‘আফ্রিকার ফুটবলের উন্নয়ন ও বিকাশে ভেরনের অবদান এবং তাঁর কাজের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। স্যামসন ভালোভাবে কাজ করবেন বলে আমার আশা। এরই মধ্যে তিনি কাজ শুরু করেছেন এবং সামনে আমাদের নেতৃত্ব দেবেন।’
আফকন ফাইনালে ১৮ জানুয়ারি মরক্কোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। স্বাগতিক মরক্কোকে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগালের ফুটবলাররা মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। এই ঘটনার প্রায় দুই মাস পর মরক্কো ফুটবল ফেডারেশন আবেদন করে। ১৭ মার্চ কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। ব্যাখ্যায় সিএএফ বলেছিল, ‘সেনেগাল ম্যাচ বর্জন করেছে। তাতে মরক্কো ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে।’
ফল বদলে মরক্কো চ্যাম্পিয়ন হওয়ার পরই সেনেগাল তৎক্ষণাৎ সিএএসের কাছে আপিলের কথা জানিয়েছিল। ২৫ মার্চ রাতে আনুষ্ঠানিকভাবে সেই আপিল নথিভুক্ত করা হয়েছে। আদালতের রায়ের আগেই পরশু রাতেই আফকনের শিরোপা নিয়ে বিজয় উৎসব করেছেন সাদিও মানেরা। স্তাদে দে ফ্রান্সে পেরু-সেনেগাল ম্যাচ শুরুর আগে হয়েছে কনসার্ট। কনসার্ট শেষে সতীর্থদের সঙ্গে নিয়ে শিরোপা হাতে মাঠে প্রবেশ করেন সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালি। এরপর সবাইকে পুরো মাঠ ঘুরতে দেখা যায়। সবশেষে স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে থাকা সেনেগালিজ ফুটবল ফেডারেশনের (এফএসএফ) সভাপতি আবদুল্লায়ে ফলের সামনে শিরোপা রাখেন ফুটবলাররা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তুলনামূলক অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই এবার কিউইরা আসছে বাংলাদেশে।
৫ ঘণ্টা আগে
দেশের ক্লাব ক্রিকেট যে থমকে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকদের দাবি, তাঁরা লিগ আয়োজনে প্রস্তুত। কিন্তু কিছু ক্লাব ক্রিকেটারদের জিম্মি করে রেখেছে বলে অভিযোগ তাঁদের। ওদিকে বর্তমান বোর্ড বিরোধী ক্লাবগুলোর সিদ্ধান্ত—যাদের তারা ‘অবৈধ ’ মনে করে, তাদের অধীনে কোনো ক্রিকেট নয়। ক্ষমতার এই
৬ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম বোধ হয় রোনান সুলিভানই। এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ যে তিন গোল করেছে, তিনটিতেই অবদান রোনানের। চোখধাঁধানো গোলে মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার সেরাটা জমিয়ে রেখেছেন সেমিফাইনালের জন্যই।
৬ ঘণ্টা আগে
‘সি’ গ্রুপ থেকে এশিয়ান কাপের টিকিট কেটেছে সিঙ্গাপুরই। সর্বশেষ ১৯৮৪ সালে মূলপর্বে খেলেছিল তারা। গত বছরের জুনে প্রথম লেগে বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়েছিল ২–১ গোলে। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন কাবরেরা, ‘ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল, কিন্তু আমরা শক্তি হারিয়ে ফেলি এবং ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপ
৬ ঘণ্টা আগে