
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে ২০২২ সালে এসেছেন আর্লিং হালান্ড। সিটির জার্সিতে শুরু থেকেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ‘গোলমেশিন’ হালান্ড এবার সিটির সঙ্গে করলেন প্রায় ৪ হাজার কোটি টাকার চুক্তি।
ম্যান সিটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ২০৩৪ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিটা বাড়িয়ে নিলেন হালান্ড। ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদে যাওয়ার যে একটা গুঞ্জন চলছিল, সব থেমে গেল সিটির সঙ্গে নতুন চুক্তিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানতে পেরেছে, সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন ২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা। নতুন চুক্তির পর তারকা এই ফরোয়ার্ড বলেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে সত্যিই আমি খুব খুশি। এই ক্লাবের সঙ্গে আরও অনেক সময় কাটাতে চাই।’
ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গেও হালান্ডের রসায়নটা বেশ জমে উঠেছে গত ৩ বছরে। অফফর্মের সময়ও হালান্ডের পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়ান গার্দিওলা। এমনকি সিটির কোনো শিরোপা উদযাপনের সময় সতীর্থদের সঙ্গেও বেশ মজা করেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘ম্যানচেস্টার সিটি বিশেষ এক ক্লাব। পেপ ও তাঁর কোচিং স্টাফ, সতীর্থ ও ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত দুই বছরে ক্লাবে তাঁরা আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁদের কারণেই এই জায়গাটা আমার কাছে বিশেষ।’
ম্যান সিটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন হালান্ড। করেছেন ১১১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৫ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ—২০২২-২৩ মৌসুমে সিটিতে তাঁর প্রথম মৌসুমেই জেতেন ট্রেবল। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগও জেতেন সিটির এই গোলমেশিন।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে