
৪ মাসের ব্যবধানে বাংলাদেশের দুটি বয়সভিত্তিক দলকে ফাইনালে তুলেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। দুটিতেই প্রতিপক্ষ হিসেবে পেলেন ভারতকে। গত মে মাসে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে হারতে হয়েছে বাংলাদেশের। পেনাল্টি মিস করে সেদিন হতভম্ব ছিলেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপেও তাঁর কাঁধেই নেতৃত্বের ভার। সেই ক্ষতে একটু হলেও প্রলেপ লাগানোর সুযোগ হাতছানি দিচ্ছে তাঁকে।
কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। একই টুর্নামেন্টে গত বছর ফাইনালে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। প্রতিপক্ষ আর কেউ নয়, বরং ভারতই। বাংলাদেশের জন্য তাই এবারের ফাইনালটি এক অর্থে প্রতিশোধেরও।
টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে ৪-০ ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপালকে উড়িয়ে পা রাখে সেমিফাইনালে। সেখানে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেন ফয়সাল-রিফাতরা।
বাংলাদেশের মতো ভারতও অনেকটা সহজেই পাড়ি দিয়েছে ফাইনালের পথ। গ্রুপ পর্বে ৩ ম্যাচের তিনটিতেই মাঠ ছাড়ে জয় নিয়ে। এরপর সেমিফাইনালে নেপালকে গুঁড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে। ফাইনালে অবশ্য ভারতকে এমন চড়াও হতে দিতে চান না ছোটন। বাংলাদেশ কোচ বলেন, ‘ভারত অবশ্যই চ্যালেঞ্জিং দল। এখানে আমাদের সুযোগও আছে। আমাদের প্রস্তুতি ভালো আছে। ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, আমাদের বড় সুযোগ আছে লক্ষ্যে পৌঁছানোর। তারা যখন হাইলাইন ফুটবল খেলে, তখন তাদের পেছনে অনেক জায়গা থাকে। সুযোগ এলে সেটা আমাদের কাজে লাগাতে হবে।’
সমর্থকদের হতাশ করতে চান না অধিনায়ক ফয়সালও, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতেই আমরা মাঠে নামব।’
ফয়সালের মতো এই টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে আরও কয়েকজনের। সে ক্ষেত্রে তাই বাংলাদেশকে এগিয়ে রাখছেন ভারতীয় অধিনায়ক ডেনি সিং, ‘বাংলাদেশ খুবই শারীরিকভাবে ফুটবল খেলে। অভিজ্ঞতার দিক থেকে তারা এগিয়ে আছে। কারণ, আমাদের দলে মাত্র একজন খেলোয়াড় আগে এই টুর্নামেন্ট খেলেছে। তবে তারা যখন শারীরিক শক্তি দিয়ে খেলবে, তখন মাঠে নিজেদের কৌশল দিয়ে জবাব দেব আমরা।’
বাংলাদেশকে সম্মান করলেও নিজেদের ওপর আস্থা বেশি ভারতীয় কোচ বিবিয়ানো ফার্নান্দেসের, ‘বাংলাদেশ ভারসাম্যপূর্ণ দল। তাদের কোয়ালিটিকে আমরা সম্মান করি। নিজেদের খেলার ধরনে অটল থাকা এবং টুর্নামেন্টজুড়ে আমরা যেভাবে খেলে আসছি, সেটার ওপর আস্থা রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে