পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এমন দুঃসময় আগে আসেনি। যার অধীনে ম্যানচেস্টার সিটির জায়ান্ট হয়ে ওঠা, প্রথম দল হিসেবে জিতেছে টানা চারবার প্রিমিয়ার লিগ—তাদের বর্তমান পারফরম্যান্স দেখলে একটু অবাক হতেই হয়। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১২ ম্যাচে সিটিজেনদের জয় মাত্র ১ টি!
সিটির সঙ্গে আরও ১ বছরের চুক্তি বাড়ানোর পরেই ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছেন গার্দিওলা। সিটি ক্রিসমাসের ছুটিতে গেছে পয়েন্ট তালিকার ৭ নম্বরে থেকে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। শিরোপা ধরে রাখার মিশনে বলতে গেলে অনেক পিছিয়ে পড়েছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১২।
মৌসুমের এখনো অর্ধেক বাকি। নতুন বছরে কি ঘুরে দাঁড়াতে পারবে গার্দিওলার শিষ্যরা? পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে শিরোপা জেতার ইতিহাস নতুন নয় সিটির। তবে এবার যে একটু বেশিই পিছিয়ে তারা! এমন অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে?
টানা হারে স্বাভাবিকভাবে ক্ষোভ দানা বাড়ছে সিটি সমর্থকদের মনে। তবে কি গার্দিওলাকে বরখাস্ত হতে পারে? অবশ্য সেটি নিয়ে গুঞ্জন চললেও সিটি হয়তো ‘সোনার ডিম পাড়া’ হাঁসকে ছাঁটাইয়ের পথে যাবে না। যে কোচ তাদের প্রথমবার চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছেন, এনে দিয়েছেন ৬টি লিগ শিরোপা—তাঁর দুঃসময়ে পাশে থাকবে না ক্লাব কর্তৃপক্ষ! গার্দিওলাও হয়তো চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দেওয়ার পরিবর্তে ভাবছেন, কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই কথা। চ্যালেঞ্জ নেওয়া যে নতুন নয় তাঁর।
চাকরিচ্যুতির গুঞ্জন উঠলেও ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডর জোলিয়ন লেসকটও এমনটা মনে করেন। টিঅ্যান্ডটি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমি মনে করি না গার্দিওলা পদত্যাগের বিষয়ে ভাবছে। তিনি চ্যালেঞ্জের মাঝে সাফল্য পান। এটি তাঁর জন্যই তেমন আরেকটি চ্যালেঞ্জ।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে