এক মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত করেছে লেস্টার সিটি। এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপও জিতে নিয়েছে তারা। গতরাতে প্রিস্টন নর্থকে তাদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার।
ম্যাচে জোড়া গোল করেছেন জেমি ভার্ডি। লেস্টার কিংবদন্তি গোল দুটি করেন ৩২ ও ৫২ মিনিটে। একাদশে না থাকলেও ৭০ মিনিটে মাঠে নামেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী।
ভার্ডির দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৫-১৬ প্রিমিয়ার লিগ জেতে লেস্টার। নিজেদের ইতিহাসে এটিই তাদের প্রথম লিগ শিরোপা। তবে গত মৌসুমে ১৮তম স্থানে থেকে লিগ শেষ করায় চ্যাম্পিয়নশিপে অবনমন হয় লেস্টারের।
প্রিমিয়ার লিগে জায়গা না হলেও ক্লাব ছাড়েননি ভার্ডি। ছিন্ন করেননি ফক্সেসদের সঙ্গে এক যুগের সম্পর্ক। এবারও শীর্ষ লিগে ফেরাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৩৭ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়নশিপে ৩৪ ম্যাচে করেছেন চতুর্থ সর্বোচ্চ ১৮ গোল।
লেস্টারকে ফেরাতে হামজাও রেখেছেন দারুণ ভূমিকা। ৩৬ ম্যাচ খেলে গোল না পেলেও দলের বেশ কিছু ম্যাচে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৫ সাল থেকে কিং পাওয়ার স্টেডিয়ামে আছেন তিনি। তবে মাঝখানে ধারে খেলেছেন বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডে।
লেস্টার ৪৬ ম্যাচের চ্যাম্পিয়নশিপ জিতল ৪৫ ম্যাচে ৯৭ পয়েন্ট নিয়ে। দুইয়ে থাকা লিডস ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে। এর আগে লেস্টারকে ভার্ডি প্রিমিয়ার লিগে ফিরিয়েছিলেন ২০১৪-১৫ মৌসুমেও। ফেরার এক মৌসুম রূপকথার গল্প লিখে জিতে নেয় প্রিমিয়ার লিগ।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে