জার্মানির সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও এবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ঘণ্টা বেজে যায় আর্জেন্টিনার। আর্জেন্টিনার কাছে আজ ম্যাচটি ছিল শুধুই সান্ত্বনার জয় পাওয়ার। সেই সান্ত্বনার জয়টুকু আকাশী-নীলদের পেতে দিল না মালি।
ইন্দোনেশিয়ার জাভার মানাহান স্টেডিয়ামে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও মালি। আর্জেন্টিনার সঙ্গে দাপট দেখিয়ে খেলেছে
মালি। ৫২ শতাংশ বল দখলে রেখে মালি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করেছিল ১৫ শট। আর্জেন্টিনা ৪৮ শতাংশ বল দখলে রেখে মালির লক্ষ্য বরবার করেছে ৪ শট। দাপুটে পারফরম্যান্সে দ্রুত এগিয়ে যায় মালি। ৯ মিনিটে সিকু কোনের অ্যাসিস্টে গোল করেন ইব্রাহিম দিয়ারা। প্রথমার্ধের শেষে ব্যবধান দ্বিগুণ করে মালি। ৪৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মামাদু দুম্বিয়া। দুম্বিয়াকে অ্যাসিস্ট করেন হামিদু মাকালু।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়া মালি দ্বিতীয়ার্ধে দ্রুত পেয়ে আরও এক গোল। ৪৮ মিনিটে ইব্রাহিম দিয়ারার অ্যাসিস্টে গোল করেন হামিদু মাকালু। এরপর আর্জেন্টিনা-মালি কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। ৩-০ গোলে ম্যাচ জিতে যায় মালি।
এর আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় জার্মানি-আর্জেন্টিনা। মূল ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে। পেনাল্টিতে ৪-২ গোলে জিতে যায় জার্মানরা। এরপর দ্বিতীয় সেমিফাইনালে মালিকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। আগামীকাল ২০২৩ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে জার্মানি-ফ্রান্স।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৭ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে