হ্যান্সি ফ্লিকের কোচ হওয়ার বিষয়টা প্রায় চূড়ান্তই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার কাজটুকু আজ সেরেছে বার্সেলোনা। ফ্লিককে কোচ করার বিষয়টি আজ নিশ্চিত করেছে কাতালান ক্লাব।
ফ্লিকের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বার্সেলোনা। জার্মান কোচকে নিয়োগের বিষয়ে স্প্যানিশ ক্লাব বিবৃতিতে লিখেছে, ‘বার্সেলোনা এবং ফ্লিক চুক্তির বিষয়ে সম্মত হয়েছে। জার্মান কোচ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ডাগআউটে থাকবেন। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার অফিসে চুক্তি সাক্ষর করেছেন নতুন কোচ।’
গত সপ্তাহে জাভি হার্নান্দেজের বরখাস্ত হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি যাঁর নাম উচ্চারিত হয়েছে তিনি হচ্ছেন ফ্লিক। ২০২০ সালে বায়ার্ন মিউনিখকে ছয় শিরোপা জেতানো ৫৯ বছর বয়সী কোচ জার্মানির জাতীয় দল থেকে গত বছরের সেপ্টেম্বরে বরখাস্ত হওয়ার পর থেকেই বেকার ছিলেন। জার্মানির ইতিহাসে প্রথম ছাঁটাই হওয়া কোচ ছিলেন ফ্লিক।
১৯৯৬ সালে ভিক্টোরিয়া বামেন্টাল দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ফ্লিক। পরে হফেনহেইম, সালজবুর্গের দায়িত্ব পালন করে ২০১৯ সালে বায়ার্নের ডাগআউটে দাঁড়ান। সে বছর চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে বার্সেলোনাকে সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ দিয়েছিলেন ফ্লিক, ৮-২ ব্যবধানে হারিয়ে। সেই ফ্লিকই এবার বার্সেলোনার ডাগআউটের দায়িত্ব পেলেন।
তিন বছর বায়ার্নের হয়ে দারুণ কিছু করার পর জার্মানির দায়িত্ব পান ফ্লিক। ২০২০ ইউরো শেষে জোয়াকিম লো জার্মানির কোচের দায়িত্ব ছাড়লে ২০২১ সালে তিন বছরের চুক্তিতে ম্যানুয়েল নয়ার ও থমাস মুলারদের গুরু হন ফ্লিক। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত হন তিনি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১০ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে