লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেছে। আজ তৃতীয় দিনে মাঠে নামছে বার্সেলোনাও। মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় অভিষেক হবে জার্মান কোচ হান্সি ফ্লিকের। তবে অভিষেকটা আরেকটু পিছিয়ে যাচ্ছে দানি ওলমোর। তাঁকে ছাড়াই লামিনে ইয়ামাল-আলেহান্দ্রো বালদেদের মতো তরুণদের নিয়ে লিগ পুনরুদ্ধার অভিযান শুরু করবেন কাতালান জায়ান্টরা।
লা মাসিয়ায় বেড়ে উঠলেও বার্সার মূল দলে খেলার সুযোগ হয়নি ওলমোর। এখন সেই সুযোগের দোরগোড়ায় তিনি। গত জুনে স্পেনকে ইউরো জেতানোর পথে দারুণ ভূমিকা রেখে লাইপজিগ ছেড়ে ক্যাম্প ন্যুয়ে ফিরেছেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার। তবে শারীরিকভাবে এখনো ফিট না হওয়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাঁকে দলের বাইরে রাখছেন ফ্লিক, ‘আগামীকালের (আজ) জন্য সে যথেষ্ট শারীরিক অবস্থায় নেই। সে দেরিতে অনুশীলন শুরু করেছে।’
আন্তর্জাতিক বিরতি শেষ হলেও এখনো বেশ কয়েকজন খেলোয়াড়কে পায়নি বার্সা। তাঁদের অনেকে ভুগছেন চোটে। লিগের জন্য এখনো কয়েকজনের নিবন্ধন করা বাকি। তবে ইউরোতে চোটে পড়া পেদ্রি ও আলো ছড়ানো লামিনেকে আজকের ম্যাচে পাওয়া নিয়ে আশাবাদী ফ্লিক, ‘পেদ্রি স্পেশাল খেলোয়াড়। সে ম্যাচ পাল্টে দিতে পারে। আগামীকাল (আজ) দ্বিতীয়ার্ধের জন্য বিকল্প হতে পারে সে। আগামীকাল (আজ) খেলবে লামিনেও।’
বায়ার্ন মিউনিখ থেকে ছাঁটাই হওয়ার পর জার্মানির দায়িত্ব নিয়েছিলেন ফ্লিক। তবে জার্মানদের স্বরূপে ফেরাতে পারেননি। বার্সার কর্মকর্তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় গত মৌসুমের পর পদত্যাগ করা জাভির স্থলাভিষিক্ত হয়ে ক্যাম্প ন্যুয়ে এসেছেন জার্মান কোচ। আর ক্যারিয়ারে নতুন লিগ বলেই প্রথম ম্যাচ নিয়ে বেশ সতর্ক ফ্লিক, ‘আমি সত্যিই ম্যাচটির জন্য মুখিয়ে। জানি, ভ্যালেন্সিয়ায় এটা সব সময় কঠিন। এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা আক্রমণ পছন্দ করে, সুতরাং আমাদেরও রক্ষণ ও গোলের জায়গায় চোখ রাখতে হবে।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে