
ছন্দে থাকা লিওনেল মেসিকে আটকানো প্রতিপক্ষের জন্য রীতিমতো অসাধ্য। গোল না করতে পারলেও সতীর্থদের দিয়ে গোল করাতে তাঁর ভুল হয় না। নিউ ইংল্যান্ডের বিপক্ষে আজ তিনি অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন। মেজর লিগ সকারের (এমএলএস) এই ম্যাচে ইন্টার মায়ামি পেয়েছে দাপুটে জয়।
চেজ স্টেডিয়ামে ১ অক্টোবর এমএলএসের ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত ইন্টার মায়ামি-শিকাগো ম্যাচ ৩-৩ গোলে সমতায় ছিল। কিন্তু শেষ মুহূর্তের ঝলকে ম্যাচটি ৫-৩ গোলে জিতেছিল শিকাগো। এবার সেই চেজ স্টেডিয়ামে দাপট দেখাল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ সকালে এমএলএসের ম্যাচে নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি। দলের ৪ গোলের মধ্যে তিনটিতেই অবদান রেখেছেন মেসি।
ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। তবে ২৪ মিনিটে মেসির শট প্রতিহত করেন নিউ ইংল্যান্ড গোলরক্ষক ম্যাট টার্নার। পাঁচ মিনিট পর (২৯ মিনিটে) হলুদ কার্ড দেখেন দলটির ডিফেন্ডার ব্রায়ান সেবালোস। এরপর গোল পেতে বেশিক্ষণ সময় লাগেনি ইন্টার মায়ামির। ৩২ মিনিটে মেসির অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তাদিও আলেন্দে।
প্রথমার্ধের শেষ ভাগে এসে মায়ামির দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। ৪৫ মিনিটের পর অতিরিক্ত তিন মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেছেন আলবা। ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নিউ ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৪ মিনিট পর ম্যাচে প্রথম গোলের দেখা পায় দলটি। ৫৯ মিনিটে গোলটি করেন নিউ ইংল্যান্ড স্ট্রাইকার ডর টার্জমান। নিউ ইংল্যান্ড গোল করার এক মিনিট পরই মেসির হ্যাটট্রিক। ৬০ মিনিটে মেসির অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন আলেন্দে।
মেসির হ্যাটট্রিকের পর দ্রুত চতুর্থ গোল পেয়ে যায় ইন্টার মায়ামি। ৬৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার অ্যাসিস্টে গোল করেন আলবা। ম্যাচে এটা আলবার দ্বিতীয় গোল। ম্যাচের শেষ ভাগে এসে গোলের ফের সুযোগ পান মেসি। তবে ৮৩ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট প্রতিহত করেন নিউ ইংল্যান্ড গোলরক্ষক টার্নার। শেষ পর্যন্ত নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
৪-১ গোলে জয়ের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে ইন্টার মায়ামি। ৩২ ম্যাচে ১৭ জয়, ৮ ড্র ও ৭ হারে তাদের পয়েন্ট ৫৯। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৬৬। দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৬২। ফিলাডেলফিয়া, সিনসিনাটি খেলেছে ৩৩টি করে ম্যাচ। চার ও পাঁচে থাকা শার্লট, নিউইয়র্ক সিটি দুই দলেরই ৫৬ পয়েন্ট। এ দুই দলও ৩৩টি করে ম্যাচ খেলেছে।
আরও পড়ুন:

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে