
বুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
সে কীর্তিটি কি? বুন্দেসলিগায় মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে গোল করা। চলতি বুন্দেসলিগায় ২২ গোল করা কেইন প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ১৯ দলের বিপক্ষে গোল করার চক্র পূরণ করেন সেন্ট পাউলির বিপক্ষে গোল দিয়ে। বুন্দেসলিগায় এর চেয়ে বেশি ২৮ দলের মুখোমুখি হয়ে সব প্রতিপক্ষের বিপক্ষে গোল করার রেকর্ড মিরোস্লাভ ক্লোসার।
ইংলিশ প্রিমিয়ার লিগেও মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষেও গোল করার রেকর্ড কেইনের। ইংলিশ প্রিমিয়ার ৩২টি দলের বিপক্ষে খেলেছেন তিনি, গোল করেছেন সবার বিপক্ষেই।
২০২৩ সালের আগস্টে ইংলিশ প্রিমিয়ারের দল টটেনহাম হটস্পার ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমান কেইন। এরপর দলটির হয়ে বুন্দেসলিগায় ৫৭টি ম্যাচ খেলেন তিনি। গোল করেছেন ৫৮ টি। বিবিসি বলছে, এই সময়ে এত বেশি গোল বিশ্বের আর কোনো স্ট্রাইকারই করতে পারেননি। ৪৯টি গোল নিয়ে কেইনের কাছাকাছি আছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। এই সময়ে এমবাপ্পে ম্যাচ খেলেছেন ৫৬ টি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে