
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
ক্লদিও তাপিয়াসহ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর গত রাতে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। সামাজিক নিরাপত্তা তহবিলের অবৈধ ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। আর্জেন্টিনার কর সংস্থা এআরসিএ এই অভিযোগ এনেছে। যার মধ্যে সামাজিক কল্যাণমূলক কাজে তাপিয়া ১ কোটি ২৮ লাখ ডলার দিতে ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৫৬ কোটি ৭০ লাখ টাকা। ২০২৪ ও ২০২৫ এত বিশাল অঙ্কের টাকা দিতে না পারার অভিযোগ উঠেছে এএফএ সভাপতির বিরুদ্ধে।
তাপিয়ার পাশাপাশি এএফএর অন্য কর্মকর্তাদের ক্ষেত্রেও ‘তদন্তাধীন ঘটনার গুরুত্বের কারণে’ দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া এএফএ খেলোয়াড় ও কর্মচারীদের পেনশনের অর্থ ঠিকমতো জমা দিয়েছে কি না এবং শুধু তাপিয়াই নন, এএফএ’র আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে এআরসিএ। ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত যে পরিমাণ কর পরিশোধের কথা ছিল, তা ঠিকঠাক হয়েছে কি না, সেটা তদন্ত করা হচ্ছে।
৫ মার্চ আদালতে সাক্ষ্য দেওয়ার পরও যদি দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকে, তাহলে ফিনালিসিমা দেখতে যেতে পারবেন না। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২৭ মার্চ হওয়ার কথা আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা। এই মাঠেই ফ্রান্সের বিপক্ষে ধ্রুপদী ফাইনাল জিতে ২০২২ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের তাতে ৩৬ বছরের অপেক্ষা ফুরোল বিশ্বকাপ জয়ের। একই সঙ্গে লিওনেল মেসিরও আজন্মলালিত স্বপ্নপূরণ হয়েছে।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে