পেশাদার খেলোয়াড়দের কখনো না কখনো এসে থামতে হয়। যত দীর্ঘ ক্যারিয়ার হোক না কেন, শেষ বেলায় এসে স্বাভাবিকভাবে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তেমনি আন্তর্জাতিক ফুটবলে শেষের কাছাকাছি এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি আনহেল দি মারিয়া।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন দি মারিয়া। ২০০৮ থেকে শুরু করে গুনে গুনে ১৬ বছর পার করে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনটি মেজর শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ফাইনালের আগে দীর্ঘদিনের সতীর্থ মেসির সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন দি মারিয়া। ক্যাপশনে দি মারিয়া লিখেছেন, ‘যা চেয়েছি, জীবন আমাকে সেগুলোর চেয়ে অনেক বেশি কিছু দিয়েছে।’
১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর একটা দীর্ঘ সময় আর্জেন্টিনা কোনো মেজর শিরোপা জিততে পারেনি। সেই খরা ২৮ বছর পর আকাশি-নীলরা কাটিয়েছে দি মারিয়ার সুবাদে। মারাকানায় ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোল করেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে বাকি দুই শিরোপা জিতেছেন দেড় বছর ব্যবধানে। ২০২২ সালে ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ দুটি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান দি মারিয়া। তিনটি শিরোপাতেই দি মারিয়া সঙ্গী হিসেবে পেয়েছেন মেসিকে।
আর্জেন্টিনার ফাইনাল মানে দি মারিয়ার গোল—২০০৮ সাল থেকে তা চলে আসছে। ২০০৮ অলিম্পিকে আলবিসেলেস্তেদের জয়সূচক গোল করেন তিনি। ২০২১ কোপা আমেরিকার মতো ২০২২ ফিনালিসিমাতেও গোলের দেখা পেয়েছেন। আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে তিনি ও মেসি দারুণ অবদান রেখেছেন। লুসাইলের সেই ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দি মারিয়া করেন এক গোল এবং জোড়া গোল করেন মেসি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৫ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে