
ওয়াশিংটন ডিসির কেনেডি ওভালে গত পরশু রাতে ২০২৬ বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে একরকম অপমানের শিকার হন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। সেই ঘটনায় লিওনেল মেসি, এমিলিয়ান মার্তিনেজদের কোচের কাছে ক্ষমা চাইলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ ড্রয়ের মঞ্চে ট্রফি নিয়ে উঠেন স্কালোনি। এ সময় তাঁর হাতে গ্লাভস ছিল। তাতেই তোপের মুখে পড়েছে ফিফা। নিয়ম অনুযায়ী কিছু মানুষ খালি হাতে বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার সুযোগ পান। এই তালিকায় আছেন বিশ্বকাপ জয়ী দলের কোচ, ফুটবলার, অফিসিয়ালস, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ফিফা সভাপতি এবং নির্ধারিত কিছু কর্মকর্তা।
ফাইনালে ফ্রান্সকে ট্রাইব্রেকারে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। সে হিসেবে খালি হাতেই বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার অধিকার আছে স্কালোনির। কিন্তু অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ ড্রয়ের দিন যেন তাঁকে চিনতেই পারেননি আয়োজকরা। এই কোচকে বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার আগে গ্লাভস পরতে বাধ্য করা হয়। ক্ষমা চেয়ে সেই বিতর্কের সমাপ্তি টানলেন ইনফান্তিনো।
তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার কোচের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গ্লাভস পরে বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার বিষয়টি আমি জানতাম না। বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্যই খালি হাতে ট্রফি ধরতে পারবেন। আমি জানতাম বলে ক্ষমা চাচ্ছি।’
স্কালোনির সঙ্গে কিছুটা রসিকতাও করেছেন ফিফা প্রধান, ‘এটা সত্যি মেনে নেওয়ার মতো কিছু না। তবে এটাও সত্য যে, যত দিন যায় বিশ্ব চ্যাম্পিয়নদের ততো কম বয়সী দেখায়।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে