ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষের দিকে এসে দুর্দান্ত খেলে লিভারপুল। দুর্দান্ত খেললেও সেরা চারে থাকা সুতোয় ঝুলছিল ক্লাবটির। গতকাল সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার হতাশায় ভেঙে পড়ছেন মোহাম্মদ সালাহ।
ম্যানচেস্টার ইউনাইটেডের জয়েই মূলত শেষ চারের আশা শেষ হয়ে যায় লিভারপুলের। ওল্ড ট্রাফোর্ডে গতকাল পুরোপুরি চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইউনাইটেড। তাতে ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিনে উঠে আসে রেড ডেভিলরা। সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। অলরেডরা তাদের শেষ ম্যাচ জিতলে হবে ৬৯ পয়েন্ট। ২০২৩-২৪ মৌসুমে তাই চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ হয়েছে লিভারপুল। ক্লাবটির সেরা চারে না উঠতে পারার হতাশা নিয়ে সালাহ টুইট করেন,‘আমি পুরোপুরি বিধ্বস্ত। এখানে অজুহাত দেওয়ার কিছু নেই। আমরা পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে যাওয়ার সম্ভাব্য সব চেষ্টাই করেছি। তবে আমরা ব্যর্থ।’
লিভারপুল চ্যাম্পিয়নস লিগে উঠতে না পারলেও চলতি মৌসুমে দারুণ খেলেছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলে ৫০ ম্যাচে করেছেন ৩০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৫ গোলে। প্রিমিয়ার লিগে ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন ৪ নম্বরে।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে