
নিজেকে ঠিক খুঁজে পাচ্ছিলেন না লিওনেল মেসি। তাঁর মতো হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল ইন্টার মায়ামিও। অবশেষে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড পেলেন বহুল প্রতীক্ষিত গোলের দেখা। তাঁর ফর্মে ফেরার দিনে মায়ামি নিল মধুর প্রতিশোধ।
সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে গত ১ সেপ্টেম্বর লিগস কাপের ফাইনালে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। রানার্সআপ হওয়ার ক্ষত শুকিয়ে না উঠতেই মায়ামি ফের খেল ধাক্কা। ১৪ সেপ্টেম্বর মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামিকে ৩-০ গোলে হারায় শার্লট। এ দুই ম্যাচে মেসি কোনো গোল করতে পারেননি। অবশেষে আজ সকালে মেসি গোলে ফিরলেন। সিয়াটল সাউন্ডার্সকে হারিয়ে ১৬ দিনের পুরোনো প্রতিশোধও নিল মায়ামি।
বাংলাদেশ সময় আজ সকালে চেজ স্টেডিয়ামে এমএলএসে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-সিয়াটল সাউন্ডার্স। ১২ মিনিটেই জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি। তাঁকে গোল করতে সহায়তা করেন মেসি। প্রথমার্ধের খেলা শেষ হতে না হতেই ২-০ গোলে এগিয়ে যায় মায়ামি। ৪১ মিনিটে আলবার অ্যাসিস্টে গোল করেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে এটা ৮৮০তম গোল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই ইন্টার মায়ামি পেয়ে যায় তৃতীয় গোল। ৫২ মিনিটে গোলটি করেন মায়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রে। তাঁকে গোল করতে সহায়তা করেন রদ্রিগো দি পল। এক ঘণ্টার মধ্যে ৩ গোল করে এগিয়ে যাওয়া মায়ামি এরপর একটি গোলও হজম করেছে। ৬৯ মিনিটে সিয়াটলের এই গোল করেন দলটির মিডফিল্ডার ওবেদ ভার্গাস। তাঁকে অ্যাসিস্ট করেন জর্দান মরিস, যেখানে ৬০ মিনিটে ওসাজে দি রোজারিওর বদলি হিসেবে নামেন মরিস।
১ সেপ্টেম্বর ইন্টার মায়ামি-সিয়াটল সাউন্ডার্স লিগস কাপের ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়েছিলেন। একপর্যায়ে সাউন্ডার্সের এক কর্মকর্তার দিকে থুতু ছুড়েছিলেন সুয়ারেজ। তখন মায়ামির মিডফিল্ডার সের্হিও বুসকেতস ঘুষি মারেন সাউন্ডার্সের ওবেদ ভার্গাসকে। মেসির আরেক সতীর্থ টমাস আভিলেসও সহিংস আচরণ করেছিলেন। সেই থুতুকাণ্ডে সুয়ারেজ লিগস কাপে ছয় ম্যাচ ও এমএলএসে তিন ম্যাচ—দুই টুর্নামেন্ট মিলে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
সুয়ারেজ না থাকলেও তাঁর বন্ধু মেসি যে আছেন। আজ মেসির অসাধারণ পারফরম্যান্সেই সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মায়ামি। ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে পাঁচ নম্বরে মায়ামি। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫৭। তারা খেলেছে ৩০ ম্যাচ। দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, শার্লট ও ন্যাশভিলের পয়েন্ট ৫৫, ৫৩ ও ৫০। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা চারটি দলই ৩০টি করে ম্যাচ খেলেছে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে