
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ—সব জায়গাতেই তাঁর ম্যানচেস্টার সিটি জেতার চেয়ে ম্যাচ হারছে বেশি। এমন সময়ে তাঁর ৩০ বছরের সংসার ভাঙার খবর চাউর হয়েছে।
স্পেনের ‘এল পিরিওডিকো’ সংবাদপত্র গার্দিওলার দীর্ঘদিনের সংসার ভাঙা নিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, গার্দিওলা ও ক্রিস্টিনা সেরা ৩০ বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে গেছেন। দুই জনই তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে জানিয়েছে বলে এল পিরিওডিকোর খবর। কোন কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত, তা এখনো জানা যায়নি। গার্দিওলা-ক্রিস্টিনা জুটি তিন সন্তানের সঙ্গে বড়দিনও উদযাপন করেছেন।
ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সাল থেকে পথচলা শুরু গার্দিওলার। পরবর্তীতে ২০১৪ সালে বার্সেলোনায় তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন। গার্দিওলা-ক্রিস্টিনা জুটি তিন সন্তানের বাবা-মা। তিন সন্তানের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪ বছর। ২২ বছর বয়স ছেলে মারিয়াসের। ১৭ বছর বয়সী মেয়ে ভ্যালেন্তিনা পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য সানডে মিরর’-এর বরাতে জানা গেছে, ছোট মেয়ে ভ্যালেন্তিনাকে নিয়ে ২০১৯ সালে ম্যানচেস্টার ছাড়েন ক্রিস্টিনা। তখন পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করতে ৫ বছর আগে বার্সেলোনায় ক্রিস্টিনা গিয়েছিলেন। তবে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে থাকা গার্দিওলা ম্যানচেস্টারেই থেকে গেছেন। ২০১৬ থেকে ম্যান সিটির কোচের কাজ করছেন তিনি। তাঁর অধীনে সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ছয়বার। একমাত্র চ্যাম্পিয়নস লিগ ২০২২-২৩ মৌসুমে সিটি জিতেছে গার্দিওলার অধীনে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফ এ কাপ—২০২২-২৩ মৌসুমে ট্রেবল জেতে সিটি।
একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে গার্দিওলা ও ক্রিস্টিনাকে। ছুটি কাটাতে বার্সেলোনাতেও যেতেন গার্দিওলা। তবে সেসব এখন অতীত। এখন গার্দিওলা-ক্রিস্টিনা জুটির বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে