সবকিছু ঠিকঠাক থাকলে এই নভেম্বরে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর মাঠে নামার কথা। কিন্তু বেরসিক চোট তাঁর সেই পথে বাধা হয়ে দাঁড়াল।
লেস্টার সিটির হয়ে অনুশীলন করার সময় কাঁধের হাড় সরে গেছে হামজার। ক্লাবটির কোচ স্টিভ কুপারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কাঁধের হাড় সরে যাওয়ার কারণে মোটামুটি লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে এই মিডফিল্ডারকে। আর সহসাই যদি মাঠে ফিরতে না পারেন তাহলে হামজার বাংলাদেশ অধ্যায়ের সূচনায় বিলম্ব হবে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার খুব কাছে দাঁড়িয়ে হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার এরই মধ্যে পেয়ে গেছেন বাংলাদেশের পাসপোর্ট। তাঁর জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই আবেদনে সাড়া দিয়ে ছাড়পত্রও পাঠিয়ে দেয় এফএ। সেটি এখন ফিফার অনুমোদনের অপেক্ষায়।
২৬ বছর বয়সী হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর ইচ্ছা হামজার।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে