
১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর পরবর্তী গন্তব্য কোথায়, সেটা নিয়ে আলাপ-আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে আর্জেন্টিনার এই ফুটবলারকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা চলেই এল। তরুণ এই ফুটবলার গেলেন রিয়াল মাদ্রিদে।
চিলির বিপক্ষে গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৮৪ মিনিটে গিলিয়ানো সিমিওনের পরিবর্তে মাঠে নেমেছিলেন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার জার্সিতে এই ম্যাচ দিয়ে যখন অভিষেক হয় মাস্তানতুয়োনোর, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯৫ দিন। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকের কীর্তি গড়া এই ফুটবলারকে নেওয়ার কথা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ৬ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়ালে গেলেন এই তরুণ আর্জেন্টাইন।
রিয়াল মাদ্রিদ অবশ্য টাকার অঙ্কটা প্রকাশ করেনি। তবে রিভার প্লেটের দেওয়া তথ্য অনুযায়ী, ৬ কোটি ৩২ লাখ ইউরোতে হয়েছে চুক্তিটা। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৮৮ কোটি ৫৩ লাখ টাকা। যার মধ্যে সাড়ে ৪ কোটি ইউরো পাচ্ছে রিভারপ্লেট (বাংলাদেশি মুদ্রায় ৬৩২ কোটি ৬৬ লাখ টাকা)। এটা মূলত আর্জেন্টাইন তরুণ ফুটবলারের রিলিজ ক্লজ।
রিয়ালের সঙ্গে এ বছরের ১৪ আগস্ট থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিটা রয়েছে মাস্তানতুয়োনোর। তবে তার আগে ক্লাব বিশ্বকাপে রিভারপ্লেটের হয়েই খেলবেন তিনি। ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। দলগুলোকে আটটা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। যেখানে ‘ই’ গ্রুপে রিভারপ্লেটের সঙ্গে থাকছে ইন্টার মিলান, মন্টেরে ও উরাও রেডস।
আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমে গত সপ্তাহে মাস্তানতুয়োনো যে ম্যাচে রেকর্ড গড়েছেন, সেই ম্যাচে চিলি হেরেছে ১-০ গোলে। তবে আলবিসেলেস্তেদের পরের ম্যাচে জায়গা হয়নি তাঁর। কলম্বিয়ার বিপক্ষে পরশু বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে আকাশী নীলরা। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে