ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আলবিসেলেস্তেরা যে ম্যাচ খেলতে নামছে, সেই দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা এবার খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে আজ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দলটির একাদশ নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে।
সেই খবর অনুযায়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শুরুর একাদশে থাকার কথা। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ ম্যাচ আর্জেন্টাইন এই মিডফিল্ডার খেলেছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।
আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বলিভিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে ফিরছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে রক্ষণভাগে রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল-এই দুই ডিফেন্ডারকে দেখা যেতে পারে। তাতে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা হারাতে পারেন নিকোলাস ওতামেন্দি ও নাহুয়েল মলিনা। বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লাওতারো মার্তিনেজকেও। তাতে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-আক্রমণভাগে এই ত্রয়ীকে দেখা যাবে আগামীকাল। যদি ম্যাক অ্যালিস্টার ফেরেন, তাহলে আরেক মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে নাও দেখা যেতে পারে শুরুর একাদশে।
বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। ১০ অক্টোবর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচটিও ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রায় তিন মাস পর ফেরেন মেসি।
আরও খবর পড়ুন:

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে