জিনেদিন জিদানের নাম শোনেনি এমন ফুটবলপ্রেমী পাওয়া যাবে না বললেই চলে। ফুটবল ইতিহাসের সেরাদের কাতারের সংক্ষিপ্ত তালিকা করলে সেখানেও নিঃসন্দেহে থাকবেন ফরাসি কিংবদন্তি। যদি বলা হয় জিদান ইকবালের নাম?
নামটার সঙ্গে হয়তো অনেকে পরিচিত হননি এখনো। তবে ইতিমধ্যে ইউরোপে বেশ মাতামাতি হচ্ছে ১৯ বছর বয়সী ইরাকি ফুটবলারকে নিয়ে। আর তার অন্যতম কারণ জিনেদিন জিদানের নামের সঙ্গে মিল থাকার কারণে।
তরুণ এই তারকাকে নিয়ে স্বপ্ন বুনছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২১ থেকে ওল্ড ট্রাফোর্ডের মূল স্কোয়াডের সদস্য তিনি। অবশ্য এখনো রেড ডেভিলদের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয়নি। ইউনাইটেডের একাডেমিতে থাকাকালীন খেলেছেন ক্লাবটির বয়সভিত্তিক দলে।
আগামী মৌসুম থেকে জিদান হয়ে উঠতে পারেন ওল্ড ট্রাফোর্ডের নতুন কোচ এরিক টেন হাগের মাঝমাঠের অন্যতম অস্ত্র। পল পগবা ইউনাইটেড ছেড়ে ফের যোগ দিয়েছেন জুভেন্টাসে। তাঁর জায়গায় ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে জিদানকে জুটি হিসেবে দেখা যেতে পারে। এমনকি পগবার সঙ্গেও তাঁর তুলনা টানছেন অনেকে।
এর কারণও আছে। গত সপ্তাহে ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে লিভারপুল ও মেলবোর্ন ভিক্টরির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বেশ নজর কেড়েছেন জিদান। চলতি বছর জাতীয় দলের হয়ে অভিষেকের পর দুই ম্যাচ খেলেছেন। সেখানেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
এবার পালা ক্লাব ক্যারিয়ারে নিজেকে প্রমাণের। ইউরোপের বুকে মরুর ফুল ফোটাতে পারবেন তো এই তরুণ? ‘জিদান’ নামের মাহাত্ম্যের মান রাখাটাও যে তাঁর গুরুদায়িত্ব!

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে