
ইতোমধ্যে বিশ্ব ফুটবলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন লামিনে ইয়ামাল। দারুণ সব ফুটবলীয় দক্ষতার কারণে বাকিদের থেকে সহজেই আলাদা করা যায় তাকে। এই স্প্যানিশ তরুণকে লিওনেল মেসি, নেইমারের সঙ্গে তুলনা করা হয়। যেটার ব্যাখ্যা দিলেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ।
জাভির অধীনে ২০২৩ সালে বার্সার মূল দলে অভিষেক হয় ইয়ামালের। অনুশীলনে ১৮ বছর বয়সী ফুটবলারকে দেখেই পছন্দ করেছিলেন তৎকালীন কাতালান কোচ। ১৫–১৬ বছর বয়সী ইয়ামালকে তাই মুল দলে অভিষেক করাতে দুইবার ভাবেননি জাভি।
জাভি বলেন, ‘ইয়ামাল সেরা ফুটবলারদের একজন। সে ফুটবল ইতিহাসের একজন সেরা প্রতিভা হতে পারে। যদিও এটা তার উচ্চাকাঙ্ক্ষা ও আবেগের উপর নির্ভর করে। ১৫–১৬ বছর বয়সেই সে পেশাদার ফুটবলারদের চাইতেও ভালো ড্রিবল করত। এমনকি অনুশীলনের সময় কোচিং স্টাফদের চাইতেও ভালো ড্রিবল করত। আমরা মাঝে মাঝেই সেরা খেলোয়াড় কে এটা নিয়ে আলোচনা করতাম। সে সময় সেই সেরা খেলোয়াড়টি ছিল ইয়ামাল।’
১৫–১৬ বছর বয়সেই ইয়ামালের মাঝে মূল দলের খেলার সাহসিকতা দেখেছিলেন জাভি, ‘ইয়ামাল মাঠে বিশেষ কিছু করত। যা কেবল মেসি, নেইমারদের মতো খেলোয়াড়েরকেই করতে দেখবেন। আমি সে সময়ই তাকে শীর্ষ পর্যায়ে খেলার জন্য প্রস্তুত দেখেছি। তাই তাকে মাঠে নামাতে ভয় পাইনি। ইয়ামাল নিজেও বড় পর্যায়ে খেলতে ভয় পায়নি। তার কোনো জটিলতা ছিল না। মাঠে সে পার্থক্য গড়ে দিতে পারে। এই বয়সে ইয়ামাল যা করে তা সত্যিই অসাধারণ।’
আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ২০২৫ ব্যালন ডি’অর জিততে পারেনি ইয়ামাল। জাভির বিশ্বাস, খুব শিগগিরই এই অপেক্ষা ফুরাবে স্প্যানিশ তরুণের, ‘নিঃসন্দেহে ইয়ামাল ব্যালন ডি’অর জিতবেন। আমরা আলোচনা করেছি যে সে ব্যালন ডি’অরের জন্য উপযুক্ত। তাকে অনুশীলন দেখলে ভিন্ন কিছু মনে হবে।’
পেশাদার ফুটবলে ইয়ামালের প্রথম কোচ হতে পেরে গর্বিত জাভি, ‘ইয়ামাল দুর্দান্ত ফুটবলার। তাকে অভিষেকের সুযোগ দেওয়ার জন্য আমি খুব গর্বিত। ১৫ বছর বয়সে আমি তাকে পেশাদার ফুটবলের জন্য প্রস্তুত থাকতে দেখেছিঅ। সে খুব আত্মবিশ্বাসী ছিল। তার মধ্যে শীর্ষ পর্যায়ে খেলার সক্ষমতা ছিল। অনুশীলনে সে নিজেকে আলাদা করতে পরেছে। কোনো কিছুতেই ভয় পেত না। প্রথম দিন থেকেই সে আলাদা ছিল। আমি মনে করি, ইয়ামাল সেরা ফুটবলারদের একজন। বিশ্ব ফুটবলে সে একটি যুগের সাক্ষী হয়ে থাকবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে