কোপা দেল রেতে কাসেরোনোর বিপক্ষে গতকাল রিয়াল মাদ্রিদের জিততে ঘাম ছুটে গেছে। প্রিন্সিপে ফিলিপ স্টেডিয়ামে গতকাল রিয়াল রক্ষা পেয়েছে রদ্রিগোর গোলে। আর এই ম্যাচে সদ্য প্রয়াত কিংবদন্তি পেলেকে মনে করালেন রদ্রিগো।
প্রিন্সিপে ফিলিপ স্টেডিয়ামে গতকাল কাসেরেনোকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৬৯ মিনিটে দানি সেবালোসের অ্যাসিস্টে গোল করেন রদ্রিগো। গোল করে শূন্যে লাফিয়ে মুষ্টিবদ্ধ উদ্যাপন করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড, যেভাবে গোল করে উদ্যাপন করতেন পেলে। আর পেলেকে গতকালই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন রদ্রিগো।
মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন পেলে। আন্তর্জাতিক ফুটবলে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন এবং ৩২ গোলে অ্যাসিস্ট করেছিলেন। নেইমারের সঙ্গে ব্রাজিলের জার্সিতে যৌথ সর্বোচ্চ গোলদাতা পেলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন পেলে। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
রদ্রিগো ক্লাব ফুটবলে এখন পর্যন্ত খেলেছেন ১৮১ ম্যাচ। ৩৮ গোলের সঙ্গে করেছেন ৩১ অ্যাসিস্ট। রিয়ালের জার্সিতে ২৬ গোল আর সান্তোসের হয়ে করেছেন ১০ গোল। সান্তোসের হয়ে পেলেও খেলেছিলেন।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২৪ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে