খারাপ সময় পিছু ছাড়ছে না পল পগবার। চোট কাটিয়ে এ মৌসুমেই মাঠে ফিরেছেন তিনি। কিন্তু ফেরাটা সুখকর হলো না। নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে ‘সাময়িকভাবে নিষিদ্ধ’ হয়েছেন জুভেন্টাসের মিডফিল্ডার।
গত ২০ আগস্ট উদিনিসের বিপক্ষে জুভেন্টাসের ৩–০ গোলের জয়ের পর পগবার ডোপিং টেস্ট করানো হয়। সেই টেস্টেই ধরা পড়ে নিষিদ্ধ ড্রাগ সেবন করেছেন তিনি। ইতালিয়ান অ্যান্টি–ডোপিং কর্তৃপক্ষ (নাডো) জানিয়েছে, পগবার দেহে নিষিদ্ধ ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে।
টেস্টোস্টেরন হলো এক প্রকার হরমোন। যা খেলোয়াড়দের সহনশীলতা বৃদ্ধি করার সঙ্গে পারফরম্যান্সও বাড়িয়ে দেয়। দ্বিতীয় পরীক্ষায়ও যদি পগবার দেহে অবৈধ দ্রব্যের মাত্রা পাওয়া যায় তাহলে ৪ বছর নিষিদ্ধ হবেন ফরাসি মিডফিল্ডার।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ৪ বছরের সম্পর্ক শেষে সর্বশেষ মৌসুমে আবারও জুভেন্টাসে যোগ দেন পগবা। তবে ক্লাবের হয়ে ফেরাটা দুর্দান্ত হয়নি তাঁর। ‘তুরিনের বুড়িদের’ হয়ে যোগ দিয়েই চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিটকে যান। সঙ্গে মাঠের বাইরে ব্ল্যাকমেইলের ঘটনা নিয়েও কঠিন সময় পার করেছিলেন তিনি। এবার যখন মাঠে ফিরলেন নিষিদ্ধ দ্রব্যে সেবনের দায়ে সাময়িকভাবেই নিষিদ্ধ হলেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। দ্বিতীয় টেস্ট পজিটিভ হলে ক্যারিয়ারেরই শেষ হবে তাঁর।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে