
নবাগত উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে কলম্বিয়া। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ, চাপ এবং অভিজ্ঞতার পার্থক্য কাজে লাগিয়ে ৩-১ গোলের জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। মেক্সিকো স্টেডিয়ামে কলম্বিয়া এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরে উজবেকিস্তান। এরপর আরও দুই গোল হজম করে উজবেকরা।
প্রথমার্ধে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন দানিয়েল মুনিওস। মাঝমাঠ থেকে লুইস দিয়াজের নিখুঁত চিপ পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। বল মাটিতে পড়ার আগেই আলতো টোকায় গোলকিপারকে পরাস্ত করেন এই ডিফেন্ডার। মুনিওসের নান্দনিক ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে বিরতিতে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা উজবেকিস্তান। ৬০ মিনিটে দলীয় আক্রমণে বক্সে ঢুকে শট নেন এল্দর শোমুরোদভ। তাঁর শট পোস্টে লেগে ফিরলে সুযোগ কাজে লাগিয়ে হেডে গোল করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। ১-১ সমতা ফেরে উজবেকিস্তান।
সমতা বেশিক্ষণ ধলে রাখতে পারেনি উজবেকিস্তান। ৬৫ মিনিটে আবারও এগিয়ে যায় কলম্বিয়া। গুস্তাভো পুয়ের্তার পাসে ডি-বক্সে বল পান লুইস দিয়াজ। শক্তিশালী ডান পায়ের শটে গোলকিপারকে পরাস্ত করে ব্যবধান ২-১ করেন তিনি। জাতীয় দলের জার্সিতে এটা বায়ার্ন মিউনিখ তারকার ২৩তম গোল।
শেষ দিকে উজবেকিস্তান আক্রমণ বাড়ালেও অভিজ্ঞ কলম্বিয়া রক্ষণ সামলে নেয়। ৮৬ মিনিটে জেফারসন লেরমার শট পোস্টে লাগে এবং এক মিনিট পর দাভিনসন সানচেজের প্রচেষ্টা যায় বাইরে। যোগ করা সময়ে সমতা ফেরানোর একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ হয় উজবেকিস্তান। ৯০ মিনিটে আকমল মোহগোভয়ের শট যায় গোলবারের ওপর দিয়ে। যোগ করা সময়ে সুযোগ পেলেও জটলার মধ্যে থেকে গোল আদায় করতে পারেনি তারা।
উল্টো ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে উজবেকিস্তান। কুচো হার্নান্দেজের দারুণ ক্রস থেকে হেডে গোল করেন হামিন্তন কাম্পাজ। ম্যাচজুড়ে ৬১ শতাংশ বল দখলে রেখে আধিপত্য দেখায় ফিফা র্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা কলম্বিয়া। ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে লাতিন আমেরিকার দলটি। বিপরীতে ৫০ নম্বর র্যাঙ্কিংয়ের উজবেকিস্তান ৮টি শটের মধ্যে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পারে।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) পাশে বসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে জার্সির বিশেষ কিছু প্রতীক নিয়েও আলোচনায় এসেছেন তিনি। এবারের বিশ্বকাপের একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি বিশেষ প্রতীক পরছেন মেসি।
২৩ মিনিট আগে
স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য গোলকিপিংয়ে কেপ ভার্দেকে মূল্যবান এক পয়েন্ট এনে দিয়ে বিশ্বকাপের আলোচনায় উঠে এসেছেন ভোজিনিয়া। তবে ম্যাচ শেষে এই গোলরক্ষকের আবেগঘন এক মন্তব্যও সমানভাবে নাড়া দিয়েছিল ফুটবলপ্রেমীদের। ভিসা সংক্রান্ত জটিলতায় বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যেতে পারেননি তাঁর মা। তবে সেই অপেক্ষার অবসান
১ ঘণ্টা আগে
বড় জয়ে বিশ্বকাপ শুরুর পর নিজের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের নাম নিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সেই মন্তব্যের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্পেনের সাবেক বিশ্ব এক নম্বর টেনিস তারকা।
২ ঘণ্টা আগে
আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছে দারুণ। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের তীব্র গরমও এখন লিওনেল মেসিদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কানসাসে বৃহস্পতিবারের অনুশীলনে বিশেষ ‘কুলিং ভেস্ট’ ব্যবহার করেছে আর্জেন্টিনার ফুটবলাররা।
২ ঘণ্টা আগে